for Add

বিপিএল ট্রফি জিতে বরিশাল যেতে চান সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) -এ প্রথমবারের মতো বরিশালের কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট শুরুর আগে বরিশালের মানুষের সমর্থন আদায়ে বিভাগীয় শহরে যাওয়ারও কথা ছিল তার। তবে করোনা পরিস্থিতির অবনতিতে বাতিল হয়ে সে পরিকল্পনা। তবে সাকিব জানিয়েছেন, একবারে ট্রফি জিতেই বরিশাল যেতে চান তিনি।

বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব এর আগে বিপিএলে খেলেছেন খুলনা, রংপুর ও ঢাকার আলাদা চারটি ফ্র্যাঞ্চাইজিতে। বরিশালে খেলবেন প্রথমবার। ফরচুন বরিশালের হয়ে এই প্রথমকে শিরোপা দিয়ে রাঙাতে মুখিয়ে তিনি। হলে যা হবে বরিশালেরও প্রথম বিপিএল শিরোপা।

শনিবার দলটির হয়ে এক ভিডিও বার্তার এমনটাই জানান সাকিব, ‘আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। চেষ্টা থাকবে সর্বোচ্চ, আমাদের দলের পক্ষ থেকে যেন বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি।’

টুর্নামেন্ট শুরুর আগে বরিশাল যেতে না পারায় বরিশালবাসীর উদ্দেশ্যে দুখঃপ্রকাশ করার পাশাপাশি সাকিব তাদের দিচ্ছেন বড় আশা, ‘আন্তরিকভাবে দুঃখিত (বরিশাল যেতে না পারায়)। কোভিড পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে এই জিনিসটা সবার জন্য ঝুঁকিপূর্ণ, সেকারণে যেতে পারিনি। তা নাহলে যেতাম, গেলে আমারও ভাল লাগত। আমিও খুব রোমাঞ্চিত ছিলাম যে সবার সঙ্গে দেখা হবে। আশা করি দূর থেকে আপনারা দলকে সমর্থন করবেন, এবং ট্রফিটা নিয়ে যেতে পারব।’

এবার বরিশালে সাকিব টি-টোয়েন্টির কিংবদন্তি ক্রিস গেইল, আফগানিস্তানের অফ স্পিনার মুজিব-উর-রহমান মতো তারকাকে। শ্রীলঙ্কান দানুশকা গুনাথিলেকা আসতে না পারায় বরিশাল পরে নিয়েছেন ডোয়াইন ব্র্যাভোকে। যিনিও টি-টোয়েন্টির বড় নাম। স্কোয়াড নিয়ে তাই বেশ স্বস্তিতে তিনি, ‘দল নিয়ে আমি খুশি। আমার মনে হয় ভারসাম্যপূর্ণ দল আছে। প্রতিটা দলই ভাল, মাঠে ভাল পারফর্ম করতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

২১ জানুয়ারি বিপিএলের প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সাকিবের ফরচুন বরিশাল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add