for Add

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় ভারত

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির রাউন্ড রবিন লিগ পর্বে একবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। বুধবার আবার ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে পাকিস্তানকে ৪-৩ হারিয়ে তৃতীয় হয়েছে ভারতীয় হকি দল।

মঙ্গলবার অবশ্য বড় ধাক্কা খেয়েছিলেন হরমনপ্রিত সিং-রা। লিগের শেষ ম্যাচে যে জাপানকে হাফ ডজন গোলে হারিয়েছিল ভারত, তাদের বিরুদ্ধেই হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে বুধবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ব্রোঞ্জ পেয়ে কিছুটা হলেও সান্ত্বনা পেল মনপ্রিত সিং-এর টিম।

ম্যাচের একেবারে শুরুতেই বেশ কয়েকটি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। কিন্তু পরপর তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল মিস করে ভারত। তিনটি সহজ সুযোগ তারা শুরুতেই নষ্ট করে বসে। তবে চতুর্থ পেনাল্টি কর্নার থেকে আসে বড় সাফল্য। গোলের মুখ খোলেন হরমনপ্রীত সিং। খেলার বয়স তখন সবে ৫ মিনিট। ১-০ এগিয়ে যায় ভারত। কিন্তু এই গোল বেশীক্ষণ ধরে রাখতে পারেননি মনপ্রীতরা। এর ৬ মিনিটের মধ্যে অর্থাৎ ম্যাচের ১১ মিনিটের মাথায় সমতা ফিরিয়ে দেয় পাকিস্তান। আফরাজের গোলে স্বস্তি ফেরে পড়শি দেশে। এর পর প্রথম কোয়ার্টারে দুই দলই একটি করে পেনাল্টি পেয়েছিল। কিন্তু তা মিস করে তারা।

ম্যাচের ৩৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ভারতের অধিনায়ক মনপ্রীত সিংহ। সেই সময়ে আরও একটি ধাক্কা খায় ভারত। পাকিস্তানকে ২-১ এগিয়ে দেন আব্দুল রানা। তবে লড়াইয়ে বেশীক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ভারতকে। ৪৫ মিনিটের মাথায় সমতা ফেরান সুমিত। এর পর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ৩-২ করেন বরুণ কুমার। এর মিনিট তিনেকের মধ্যে আবার ব্যবধান বাড়ান আকাশদীপ সিং। কিন্তু এক মিনিটের মধ্যেই ৪-৩ করে দেন পাকিস্তানের নাদিম।

এর পর আর কোনও পক্ষই গোলের মুখ খুলতে পারেনি। অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচের সেরা হন মনপ্রীত সিং। তবে ফাইনালে উঠতে না পারার আফসোস নিয়েই টুর্নামেন্ট থেকে ব্রোঞ্জ জিতে ফিরতে হচ্ছে ভারতকে।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add