for Add

মিলান ছাড়লেন এরিকসেন

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে ডেনামার্কের হয়ে খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত অধিনায়ক ক্রিস্টিয়ান এরিকসেন পারষ্পরিক সমঝোতার মাধ্যমেই ইন্টার মিলানের সাথে চুক্তি বাতিল করেছে বলে সিরি-এ ক্লাব সূত্র নিশ্চিত করেছে।

২৯ বছর বয়সী এরিকসেনের সুস্থতার জন্য বুকে কার্ডিওভারটার ডিফিব্রিলেটর (আইসিডি) যন্ত্র বসানো হয়েছে। যে কারণে তিনি আর ইতালিয়ান ফুটবলে খেলতে পারবেন না।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সায়েন্টিফিক কমিটির সদস্য ফ্রান্সেসকো ব্রাকোনারো গত আগস্টেই জানিয়েছিলেন, বুকে পেসমেকার (আইসিডি) নিয়ে এরিকসেন ইতালিতে খেলতে পারবেন না। তখনই মোটামুটি নিশ্চিত হয়, এরিকসেনকে ছেড়ে দেবে ইন্টার মিলান।

এর ফলে এরিকসেন এখন বিশ্বের যেকোন ক্লাবেই খেলার জন্য উন্মুক্ত হয়ে গেলেন। সম্প্রতি শৈশবের ক্লাব ওডেন্সে অনুশীলন শুরু করেছেন এরিকসেন।

গত ১২ জুন কোপেনহেগেনে ইউরোর প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন টটেনহ্যামের সাবেক এই তারকা। ঘটনাটি পুরো ফুটবল বিশ্বকে দারুণভাবে নাড়া দিয়েছিল। সতীর্থ ও দলীয় চিকিৎসকদের তাৎক্ষণিক চেষ্টায় সে যাত্রায় এরিকসেন প্রাণে বেঁচে যান।

হাসপাতালে ভর্তি হয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও ইউরোয় আর খেলতে পারেননি। আর কখনো খেলতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়। বুকে পেসমেকার বসিয়ে হাসপাতাল থেকে ছাড়া পান এরিকসেন। ইন্টারের হয়ে মাত্র দুই মৌসুম খেলা এই প্লেমেকার এ মৌসুমেই আর মাঠে নামেননি।

গত বছরের জানুয়ারিতে টটেনহ্যাম ছেড়ে ইন্টারে যোগ দেন এরিকেসন। ২০২৪ সাল পর্যন্ত ইন্টারের সাথে ছিল তার চুক্তির মেয়াদ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add