for Add

পূর্বাঞ্চলকে উড়িয়ে দিল দক্ষিণাঞ্চল

আফিফ হোসেন ও ইরফান শুক্কুরের জুটি ভাঙার পর হুড়মুড় করে ভেঙে পড়ল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ইনিংস। তাতে বিসিবি দক্ষিণাঞ্চলকে জয়ের জন্য বড় লক্ষ্য দিতে পারল না তারা। তৌহিদ হৃদয়ের আগ্রাসী ফিফটিতে সহজ রান তাড়ায় জিতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শুভ সূচনা করল বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৮ উইকেটে জিতেছে ফরহাদ রেজার দক্ষিণাঞ্চল। ম্যাচের ফয়সালা হয়েছে চতুর্থ ও শেষ দিনের দ্বিতীয় সেশনে।

আগের দিনের ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে খেলতে নামা পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস থামে ২৫৭ রানে। অফ স্পিনার নাহিদুল ইসলাম ৪ উইকেট নেন ৩০ রানে। এতে দক্ষিণাঞ্চল পায় ৮৯ রানের মামুলি লক্ষ্য। মাত্র ২ উইকেট হারিয়ে তারা পৌঁছে যায় জয়ের বন্দরে। হৃদয় অপরাজিত থাকেন ৫৪ রানে। ৬০ বলের ইনিংসে তিনি মারেন ৭ চার ও ১ ছক্কা।

মূলত প্রথম ইনিংসে বড় রান তোলায় জয়ের ভিত পেয়ে যায় দক্ষিণাঞ্চল। টস হেরে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চলের ২৬০ রানের জবাবে তারা করে ৪২৯ রান। পেয়ে যায় ১৬৯ রানের বড় লিড। সেই লিড টপকে গেলেও দ্বিতীয় ইনিংসে বেশিদূর এগোতে পারেনি ইমরুল কায়েসের পূর্বাঞ্চল।

ম্যাচ বাঁচাতে আফিফ ও ইরফানের দিকে তাকিয়েছিল পূর্বাঞ্চল। আগের দিনের ৫৩ রানের জুটিকে টেনে নিয়ে প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হতে পারেননি তারা। সেঞ্চুরির সুবাস জাগানো আফিফকে ফেরান ফরহাদ। তাতে ভাঙে ৭৮ রানের ষষ্ঠ উইকেট জুটি। আফিফ ১২৩ বলের ইনিংসে ৮৬ রান করতে মারেন ৮ চার ও ৩ ছক্কা।

এরপর জল্বে ওঠেন নাহিদুল। ১০৭ বলে ৪০ রান করা ইরফানকে শেখ মেহেদীর ক্যাচ বানান তিনি। রেজাউর রহমান রাজা পড়েন এলবিডব্লিউয়ের ফাঁদে। এনামুল হকও বিদায় নেন ক্যাচ দিয়ে। নাঈম হাসানকে সাজঘরে পাঠিয়ে পূর্বাঞ্চলের ইনিংস থামান মেহেদী হাসান রানা। তারা শেষ ৫ উইকেট হারায় মাত্র ৩৭ রানে।

লক্ষ্য তাড়ায় নামা দক্ষিণাঞ্চলের দুই ওপেনারকে ছয় ওভারের মধ্যে আউট করেন রাজা। এনামুল হক বিজয় ১১ বলে করেন ১১ রান। পিনাক ঘোষ ফেরেন ১৭ বলে ২ করে। এরপর অমিত হাসানের সঙ্গে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। অমিত অপরাজিত থাকেন ৪৩ বলে ১৯ রানে।

ম্যাচসেরার পুরস্কার জেতেন দক্ষিণাঞ্চলের উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান। প্রথম ইনিংসে ২৭৬ বলে ১৫৮ রানের ইনিংস খেলে দলকে বিশাল লিড পাইয়ে দিয়েছিলেন তিনি।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add