for Add

মিঠুন-মিজানুরের ব্যাটে রানের পাহাড়ে মধ্যাঞ্চল

উত্তরাঞ্চলকে অল্প রানে আটকে রেখে আগের দিনই দারুণ শুরু পেয়েছিলেন মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় দিনে এই দুজন এগিয়ে যান দুর্বার গতিতে। দুজনেই করেছেন সেঞ্চুরি, খেলেছেন বড় ইনিংস। তাতে রানের পাহাড়ের দিকে ওয়ালটন মধ্যাঞ্চল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৪৩০ রান করেছে মধ্যাঞ্চল। হাতে ৮ উইকেট নিয়ে এরমধ্যেই তারা এগিয়ে গেছে ২১১ রানে।

দলের হয়ে সর্বোচ্চ রান ছন্দ ফিরে পাওয়া মিঠুনের। প্রথম শ্রেণীতে প্রথমবার ওপেন করতে নেমে তিনি করেছেন ১৭৬ রান। মিজানুরের ব্যাট থেকে এসেছে ১৬২ রান। এই দুজন মিলে ওপেনিং জুটিতেই এসেছে ৩২৭ রান।

এই দুজন ফেরার পর দলকে টানছেন সৌম্য সরকার ও সালমান হোসেন ইমন। ৩৯ রানে ব্যাট করছেন সৌম্য, সালমানের রান ৪০।

বিনা উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করে মিঠুন-মিজানুর দলকে এগিয়ে নিতে থাকেন সাবলীলভাবে। উত্তরের বোলিং আক্রমণ ছিল একেবারে নির্বিষ, তারা তেমন কোন সমস্যাতেই ফেলতে পারেননি এই দুজনকে।

জুটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল রেকর্ডের দিকে। প্রথম শ্রেণীতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওপেনিং জুটির রেকর্ড ৩৫০ রানের। রনি তালুকদার ও আব্দুল মজিদ ২০১৮ সালে গড়েছিলেন এই রেকর্ড। এই রেকর্ড ভেঙ্গে নতুন চূড়ায় উঠার দিকেই ছুটছিলেন তারা।

নোমান চৌধুরীর বলে মিঠুনের বিদায়ে থামে সেই সম্ভাবনা। ২৫৭ বলের ইনিংস মিঠুন মেরেছেন ২১ চার ও ২ ছক্কা। মিজান ক্রিজে ছিলেন আরও খানিকক্ষণ। দেড়শ পেরিয়ে তারও বিদায়। ২৪৩ বলে ১৬২ করে তিনি বোল্ড হন নাঈম ইসলামের বলে।

তিনে নেমে সৌম্য সরকার দেখেশুনে শুরু করলেও সময়ের সঙ্গে ডানা মেলতে শুরু করেছেন, চার নম্বরে নেমে সালমান শুরু থেকেই খেলছেন আগ্রাসী মেজাজে। তৃতীয় উইকেট জুটিতে এরমধ্যেই এসে গেছে ৭৪ রান।

ম্যাচের বাকি এখনো দুই দিন। ২১১ রানের লিডটা তৃতীয় দিনে দ্রুতই বড় করে ইনিংস ব্যবধানে জেতার দিকে হাঁটতে পারে শুভাগত হোমের দল।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add