for Add

রবিউল-শুভাগতর তোপে মধ্যাঞ্চলের দাপট

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন উত্তরাঞ্চলের শুরুটা করেছিলেন বেশ ভালোই। তবে এরপরই ঘুরে দাঁড়ায় ওয়ালটন মধ্যাঞ্চল। তিন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, রবিউল হক, মৃত্যুঞ্জয় চৌধুরীরা চেপে ধরেন উত্তরের ইনিংস। শেষ দিকে তোপ দাগান অধিনায়ক শুভাগত হোম।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর প্রথম রাউন্ডে প্রথম দিনেই চালকের আসনে ওয়ালট মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলকে মাত্র ২১৯ রানে গুটিয়ে বিনা উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করেছে তারা।

উত্তরের ইনিংস মুড়ে দিতে মধ্যাঞ্চলের সেরা বোলার রবিউল। ৩৭ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। অধিনায়ক শুভাগত ২১ রানে পান ২ উইকেট। মুগ্ধ, মৃত্যুঞ্জয় আর হাসান মুরাদ পেয়েছেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে যুব বিশ্বকাপজয়ী দলের দুই ওপেনার তানজিদ ও পারভেজ মিলে প্রথম ঘন্টায় কোন সুযোগ দেননি। অনায়াসেই বাড়ছিল তাদের রান। ১৪তম ওভারে ৬১ রানে গিয়ে ভাঙ্গে প্রথম জুটি। রবিউলের বলে ৩২ রান করে বোল্ড হন তানজিদ। ওয়ানডে গতিতে রান উঠিয়ে মাত্র ৩৯ বলে ৭ চার মেরেছেন তিনি।

তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কন টিকেন মাত্র ৫ বল। বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় তাকে ফেরান শূন্য রানে। অভিজ্ঞ নাঈম ইসলাম থিতু হওয়ার আগেই শিকার রবিউলের।

ফিফটির কাছে গিয়ে লড়াই থামান পারভেজ। মার্শাল আইয়ুব, আরিফুল হক, তানভির হায়দার, আমিনুল ইসলাম প্রত্যেকেই থিতু হয়েছিলেন। কেউই টানতে পারেননি ইনিংস। শেষ দিকে সানজামুল একাই চালান লড়াই। কিন্তু পাননি সঙ্গী।

প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে শেষ বিকেলে ব্যাট করতে নেমে কোন বিপদ আনতে দেননি ওয়ালটনের দুই ওপেনার মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন। ওয়ানডে মেজাজে ৫৪ বলে ৪৩ করে অপরাজিত আছেন মিঠুন। ৪৮ বলে ১৮ করে ব্যাট করছেন মিজানুর।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add