for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ১৫:৩৬:৫০

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়েছে।
শিশু হাসপাতালে এক অনুষ্ঠান শেষে আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুই নারী ক্রিকেটারের দেহে এই প্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে।
জিম্বাবুয়ে নারী বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে যাওয়া বাংলাদেশ দল দেশে ফিরলে দুই নারী ক্রিকেটারের নমুনা পরীক্ষা করা হয়। এতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়।
For add
For add
For add
For add
for Add