for Add

আবারো হাসপাতালে পেলে

কোলন টিউমারের চিকিৎসার জন্য আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলেকে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে গত সেপ্টেম্বরে পেলের শরীরে যে কোলন টিউমারের অস্তিত্ব ধরা পড়েছিল সেটার কারণেই আবারো তাকে ভর্তি করা হয়েছে।

৮১ বছর বয়সী শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ছেড়ে দেয়া হবে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

গত ৪ সেপ্টেম্বর কোলনে টিউমার অপসারণের অস্ত্রোপচার করতে হয়েছিল তিনবারের বিশ্বকাপজয়ী পেলের। তখন মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি। পেলের কেমোথেরাপি লাগবে, এমনও জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবারের দেওয়া বিবৃতি অনুযায়ী, সে চিকিৎসাই চালিয়ে যেতে হচ্ছে পেলেকে। অবশ্য পেলের টিউমার কোন পর্যায়ে রয়েছে বা এখন কি ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যগত বেশ কয়েকটি সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারকে। এর আগে করা অস্ত্রোপচারের কারণে অন্য কারও সহায়তা ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পেলে জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন। যত দিন গড়াচ্ছে তত তিনি ভাল অনুভব করছেন।

১৯৫৮, ১৯৬২ আর ১৯৭০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়েন পেলে। জাতীয় দল ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করার মাধ্যমে তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add