for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ০:৪২:০১

টেস্ট ক্যারিয়ারে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্টে দ্রুত ৪ হাজার রান ও ২শ উইকেট শিকারের রেকর্ড গড়লেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের পথে ব্যক্তিগত ৩৪ রান তুলে বড় ফরম্যাটে ৪ হাজার পূর্ণ করেন সাকিব। অবশ্য আগে থেকেই টেস্টে ২শর বেশি উইকেট ঝুলিতে ছিল তার।
টেস্ট ক্যারিয়ারের ৫৯তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। যেখানে সাকিবের সঙ্গী গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি।
তবে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না সাকিব।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add