for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ১৭:৪৫:১২

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় করেছে সফরকারী পাকিস্তান।
হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান।
পাল্টা জবাবে বৃষ্টিবিঘ্নিত টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়ে যায়।
ফলে ৮৭ রানে অলআউট হওয়ায় টাইগাররা ফলো অনে পড়ে। দেশের মাটিতে তাদের যৌথভাবে এটি দলীয় সর্বনিম্ন রান।
এর আগে ২০০২ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
ফলো অনে পড়ে মোমিনুলরা ২০৫ রানে ইনিংস গুটিয়ে নিলে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৮ রানে পরাজিত হয়।
উল্লেখ্য সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান ৮ উইকেটে জয় পেয়েছিল।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add