for Add
বাসস : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ১২:৩৫:৫৭

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে আজ বুধবার ৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর ফলে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে যৌথভাবে সর্বনিম্ন দলীয় রানের লজ্জা পেল টাইগাররা।
এর আগে ২০০২ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
৮৭ রানের পর সর্বনিম্ন ৯১ রানে অলআউটের রেকর্ড আছে বাংলাদেশের। ২০০০ সালের ১০ নভেম্বর দেশের মাটিতে নিজেদের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯১ রানে অলআউট হয়েছিল টাইগাররা। ঐ টেস্টটিও হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
তবে নিজেদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান ৪৩। ২০১৮ সালের জুলাইয়ে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add