for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১৭:৫৯:০৩

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২২৪ রানে পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশকে স্বস্তি দিয়ে অবশেষে দিনের খেলার সমাপ্তি টেনেছেন আম্পায়াররা। আলোকস্বল্পতায় খেলা শেষ হলো ২৩ ওভার আগেই। দিন শেষ করেছে তারা ৭ উইকেট ৭৬ রান নিয়ে।
আলো কম থাকায় প্রথম ওভারের পর পেসারদের বোলিং করাতে পারেনি পাকিস্তান। তার পরও বাংলাদেশের ব্যাটিং স্রেফ দাঁড়াতেই পারেনি। ৭ উইকেটের ৬টিই নিয়েছেন সাজিদ খান, আরেকটি রান আউট।
বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত করেন ৩০, সাকিব আল হাসান দিন শেষ করেন ২৩ রানে অপরাজিত থেকে। আর কেউ দু অঙ্ক ছুঁতে পারেননি। তাই এখনও সামনে ঝুলছে ফলো অনের খড়গ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস
৯৮.৩ ওভারে ৩০০/৪ (ডি.) (আগের দিন ১৮৮/২) (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০, রিজওয়ান ৫৩; ইবাদত ২৩-৩-৮৮-১, খালেদ ১৭.৩-৫-৪৯-১, সাকিব ১৯-৭-৫২-০, তাইজুল ২৫-৬-৭৩-২, মিরাজ ১৪-২-৩৭-০)।
বাংলাদেশ ১ম ইনিংস
২৬ ওভারে ৭৬/৭ (সাদমান ৩, মাহমুদুল ০, শান্ত ৩০, মুমিনুল ১, মুশফিক ৫, লিটন ৬, সাকিব ২৩, মিরাজ ০, তাইজুল ০; আফ্রিদি ১-০-১-০, নুমান ১২-২-৩৩-০, সাজিদ ১২-৩-৩৫-৬, বাবর ১-০-১-০)।
Tags: বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add