for Add
বাসস : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ১৬:৫১:৫৮

জর্জিনিও উইজনালডামের ইনজুরি টাইমের গোলে লেন্সের বিপক্ষে লিগ ওয়ানে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।
এই ম্যাচ শেষে অন্তত একটি বিষয় প্রমাণিত হয়েছে ফরাসী ফুটবলের কঠিন শারীরিক লড়াইয়ের সাথে নিজেকে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। বেশ কয়েকবার মেসিকে কঠিন ট্যাকেলের মোকাবিলা করতে হয়েছে। এতে তার স্বাভাবিক খেলার ছন্দপতন ঘটেছে।
৬২ মিনিটে সেকো ফোফানার গোলে লেন্স এগিয়ে যাবার পর পিএসজি যেন আরো নড়বড়ে হয়ে পড়ে। ঘরের মাঠে উজ্জ্বীবিত পারফরমেন্সের মাধ্যমে এক সময় মনে হয়েছিল লেন্স নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। কিন্তু ইনজুরি টাইমে কিলিয়ান এমবাপ্পের ক্রসে বদলী ফরাসী সতীর্থ উইজনালডাম গোল করে পিএসজিকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন।
এটি ছিল এবারের লিগে পিএসজির দ্বিতীয় ড্র। এই ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর থেকে ১৩ পয়েন্ট এগিয়ে গেছে পিএসজি। শনিবার দিনের শুরুতে ব্রেস্টের কাছে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয়েছে মার্সেই।
For add
For add
For add
For add
for Add