for Add

আজাজ প্যাটেল দশ উইকেটের পরই নিউজিল্যান্ডের লজ্জা

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের সবকটি উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের আজাজ প্যাটেল। তার জন্মস্থান মুম্বাইতে গড়লেন তিনি এই ইতিহাস।

তিনিসহ টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে মাত্র ৩ জনের আছে এই কীর্তি। মজার ব্যাপার হলো তিনজনই স্পিনার।

১৯৫৬ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের জেমস চার্লস লেকার। ওই টেস্টে তিনি নিয়েছিলেন ১৯ উইকেট। তার ৪৩ বছর পর ঘরের মাঠ দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন ভারতের অনিল কুম্বলে। কুম্বলের ২২ বছর পর ভারতের মাটিতে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন কিউই স্পিনার আজাজ।

চারটি স্পেলে ১০টি উইকেট নেন তিনি। তাতে ১০৯.৫ ওভারে ৩২৫ রানে অলআউট হয়ে যায় ভারত।

শুক্রবার সকালে প্রথম স্পেলে ২৪ ওভার বল করে ১০ মেডেনসহ ৫৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। দ্বিতীয় স্পেলে ৫ ওভার বল করে ১৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। আজ শনিবার সকালে প্রথম সেশনে তৃতীয় স্পেলে ৬ ওভার বল করে ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট। আর মধ্যাহ্ন বিরতির পর চতুর্থ স্পেলে ১২.৫ ওভার বল করে ২ মেডেনসহ ৩০ রান নিয়ে নেন ভারতের শেষ ৪টি উইকেট।

সব মিলিয়ে ৪৭.৫ ওভার বল করে ১২ মেডেনসহ ১১৯ রান দিয়ে ১০ উইকেট নেন আজাজ। চার্লস লেকার ৫১.২ ওভার বল করে ২৩ মেডেনসহ মাত্র ৫৩ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। আর কুম্বলে ২৬.৩ ওভার বল করে ৯ মেডেনসহ ৭৪ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। তার ঘূর্ণি জাদুতে ভর করে ২৩ টেস্ট পর পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল ভারত।

এর আগে সকালে ভারতের প্রথম ৬টি উইকেট নিয়ে ৩৩ বছর আগে ভারতের বিপক্ষে রিচার্ড হ্যাডলির করা রেকর্ড স্পর্শ করেন আজাজ। হ্যাডলি ১৯৮৮ সালে ভারতের প্রথম ৬টি উইকেটের ছয়টিই নিয়েছিলেন।

এরপর অবশ্য আজাজ পেছনে ফেলেন হ্যাডলিকে। অন্যান্যদের পেছনে ফেলে ছুঁয়ে ফেলেন ৮৮ বছর আগে করা চার্লস লেকারের অনন্য রেকর্ড। নাম লেখান এলিট ক্লাবে। যেখানে টেস্ট ক্রিকেটের দেড়’শ বছরের ইতিহাসে সদস্য মাত্র ৩ জন।

দিনটি হতে পারতো নিউ জিল্যান্ডের। কিন্তু আজাজ প্যাটেলের ১০ উইকেটের পরই ৬২ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হলো কিউইদের।

মুম্বাই টেস্টে দ্বিতীয় দিন শেষে ভারত লিড নিয়েছে ৩৩২ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার মাত্র ২১ ওভার ব্যাটিং করে ৬৯ রান তুলে ফেলে। মায়াঙ্ক আগারওয়াল ৩৮ ও চেতশ্বর পূজারা অপরাজিত আছেন ২৯ রানে। ২৬৩ রানে এগিয়ে থেকে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল।

মায়াঙ্কের ১৫০ রানে ভর করে ভারত প্রথম ইনিংসে ৩২৫ রান করে। এ ছাড়া অক্ষর প্যাটেল ৫২ রান করেন। কিউই স্পিনার আজাজ একাই নেন ১০ উইকেট। তখনই বোঝা গেছে ভারতের অভিজ্ঞ স্পিনে ধস হতে পারে নিউ জিল্যান্ডের ব্যাটিংয়েও ঠিক তাই হলো। পুরো নিউ জিল্যান্ড দল এক মায়াঙ্কের রানের অর্ধেকও করতে পারেনি। তারা অলআউট হয়েছে ৬২ রানে। ভারতের বিপক্ষে যে কোনো টেস্ট দলের এটি সর্বনিম্ন রান। ভারতের মাটিতেও এর আগে কখনো এত কম রানে অলআউট হয়নি কোনো দল। টেস্ট ক্রিকেটে নিউ জিল্যান্ড সর্বনিম্ন ২৬ রানে অলআউট হয়েছিল ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

মাত্র ২৮.১ ওভারে অলআউট হয়ে যায় সফরকারীরা। ব্যাটিং করতে নামলে অবশ্য উইকেটের সূচনা করেন পেসার মোহাম্মদ সিরাজ। শুরুর তিনটি উইকেটই তিনি নিয়েছেন ওপেনার টম লাথাম ১০ ও উইল ইয়ং ৪ রানে সিরাজের শিকার হয়ে ফেরেন সাজঘরে। রস টেলরও ১ রানে আউট হয়েছেন সিরাজের আগুনঝরা বোলিংয়ে। এরপর শুরু হয় রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলদের রাজত্ব।

পেস আক্রমণে ১৭ রানে তিন উইকেট হারানোর পর স্পিন আক্রমণে আরও বেসামাল হয়ে ওঠে কিউইরা। মুড়ি-মুড়কির মতো পড়তে থাকে। শেষ পর্যন্ত থামে ৬২ রানে। দলের মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর পেরোতে পেরেছেন। অধিনায়ক লাথাম ১০ ও কাইল জেমিসন ১৭ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। অশ্বিন মাত্র ৮ ওভার বোলিং করে নেন সর্বোচ্চ ৪ উইকেট। এ ছাড়া সিরাজ ৩ ও অক্ষর নেন ২ উইকেট।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add