for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ১৩:২৫:১৬

অবশেষে টস জয়ের মুখ দেখলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাংলাদেশ সফরে এসে তারা তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ও এক টেস্টের পর সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে গিয়ে টস জিতল।
স্বাগতিক বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ওয়াইটওয়াশের পর এবার বাবরের চোখ টেস্ট সিরিজেও ওয়াইটওয়াশ করা।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে এরই মধ্যে পাকিস্তান এগিয়ে রয়েছে। তাই সিরিজ বাঁচাতে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ। কারণ হেরে গেলে টেস্টেও টাইগারদের ওয়াইটওয়াশ হতে হবে।
উল্লেখ্য সিরিজের আগের চার ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। এবার শেষ ম্যাচটিতে টস জেতার পর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নৌমান আলি, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, সাজিদ খান।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add