for Add

জয়ের লক্ষ্যে দ্বিতীয় টেস্টে পাাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রত্যাবর্তনে উজ্জীবিত হয়ে আগামীকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি সকাল ১০টায় শুরু হবে।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে খেলতে পারেননি সাকিব। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়েন তিনি। সাকিবের অনুপস্থিতিতে সবগুলো ম্যাচই হারে বাংলাদেশ।

এ ম্যাচে পাকিস্তান জয় পেলে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। প্রথম টেস্টেই খেলার পথে ছিলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সাইডলাইনে বসে থাকতে হয় তাকে। প্রথম টেস্টে ৪৪ রানের লিড পেয়েও ৮ উইকেটে ম্যাচ হারতে হয় বাংলাদেশকে।

চট্টগ্রামে ম্যাচের প্রথম ইনিংস টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান লিটন দাস। মুশফিকুর রহিম করেন ৯১ রান। দু’জনের ব্যাটিংয়ের সাথে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ১১৬ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেন। কিন্তু প্রথম ইনিংসে তাদের ব্যক্তিগত পারফরমেন্স দলের কোন উপকারে আসেনি। দ্বিতীয় ইনিংসে ব্যটাররা ব্যর্থ হওয়ায় সহজ জয় পায় পাকিস্তান।

প্রথম ইনিংসে লিড পেলেও ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল বাংলাদেশের। মুশফিক-লিটন ও তাইজুল ছাড়া স্বাগতিক দলের ব্যাটিং-বোলিংয়ে ঘাটতি ছিল চোখে পড়ার মত। যে কারণে সাকিবের অনুপস্থিতি ব্যাপকভাবে ফুটে উঠে।

সাকিব থাকলে দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত পারফরমেন্সের উন্নতি ঘটে বলে সবার বিশ্বাস। কিন্তু টপ অর্ডার ব্যাটারদের পারফরমেন্স বড় ক্ষতি করে বাংলাদেশের। প্রথম ইনিংসে ৪৯ রানে এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সুবিধাজনক অবস্থানে থাকার পরও এটাই ছিল বাংলাদেশের হারের পেছনে প্রধান কারণ। অধিনায়ক মোমিনুল হকের মতে তার ও টপ অর্ডারেরও ব্যর্থতাও এটির অংশ ছিল।

মোমিনুল জানান, বাংলাদেশ যদি সবকিছু ঠিকঠাক করতে না পারে, তাহলে টেস্ট সিরিজে তাদের কামব্যাক করার কোনো উপায় নেই। তবে মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলী চৌধুরী নিজের অভিষেক টেস্টে পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদির শর্ট পিচ ডেলিভারিতে মাথায় বলের আঘাত পাবার আগে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন। পরে ইয়াসির মাঠ ছাড়লে নুরুল হাসান সোহান কনকাশন সাব হন। দ্বিতীয় টেস্টে ভাল পারফরমেন্সের জন্য প্রথম ম্যাচের ভুলগুলো সংশোধন করতে আগ্রহী দল।

ইয়াসির বলেন, ‘আমরা জানি না দ্বিতীয় টেস্টে উইকেট কেমন হবে। আমাদের যা করতে হবে তা হলো উইকেটের আচরণ দেখে খেলতে হবে এবং মূল বিষয় হলো আমাদের যে প্রক্রিয়াটি আছে তা ধরে রাখতে হবে। আপনাকে সবকিছু স্বাভাবিক রাখতে হবে এবং উইকেটের চাহিদা মতো ব্যাট করতে হবে।’

সাকিব ছাড়াও এ ম্যাচে পেসার তাসকিন আহমেদের সার্ভিস পাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে তাসকিনের পেসকে মিস করেছিল দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডান হাতের ইনজুরিতে পড়ায় শেষ মুর্হূতে টেস্ট দল থেকে বাদ পড়েন তাসকিন।

সাকিব ও তাসকিনের দলে ফেরার অর্থ হলো, একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে হবে বাংলাদেশকে। দুই ইনিংসে ব্যর্থ ওপেনার সাইফ হাসান অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন। বাংলাদেশ ইতোমধ্যেই টি-টোয়েন্টি স্পেশালিস্ট নাইম শেখকে দলে ডেকেছে। আছেন নতুন মুখ মাহমুদুল হাসান জয়ও । ইনিংস শুরু করার সামর্থ্য তার আছে। তাই দ্বিতীয় ও শেষ টেস্টে মূলত তিনটি পরিবর্তন আনতে হবে বাংলাদেশকে।

তবে যাই হোক না কেন, বাংলাদেশের একমাত্র লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে জিতে এই ফরম্যাটে অধরা জয়ের স্বাদ নেয়া।

পাকিস্তানের বিপক্ষে ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোই জিতেছে পাকিস্তান। এরমধ্যে ১টি টেস্ট ড্র হয়। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে দ্বিপাক্ষীক সিরিজে একটি টেস্ট ড্র হয়েছিল।

বাংলাদেশ এখন পর্যন্ত ১২২টি টেস্ট খেলেছে, জিতেছে ১৪টিতে, হেরেছে ৯২টিতে। এরমধ্যে ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে হারে। বাকী ১৬ টেস্ট ড্র করেছে।

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাইম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও নাইম শেখ।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add