for Add

নিজকেও দায়ী করলেন মোমিনুল

পাকিস্তানের কাছে সিরিজের প্রথম টেস্ট হারের জন্য টপ অর্ডার এবং নিজের রান না পাওয়াকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। তিনি জানান, প্রথম টেস্ট হারের জন্য এটি পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়া সত্বেও ৮ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর লিটন দাসের সেঞ্চুরি এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমের ৯১ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩৩০ রানের সংগ্রহ পায় টাইগাররা। এরপর বল হাতে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ১১৬ রানে ৭ উইকেট নেন। এতে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ।

তবে দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এবার একাই লড়াই করেন লিটন দাস। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর ৫৯ রান করেন তিনি।

টেস্ট ক্যারিয়ারের ১১টি সেঞ্চুরির সাতটিই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে করেছেন মোমিনুল। তবে এ ম্যাচে ৬ ও ০ রান করেন তিনি।

পঞ্চম দিনে মাত্র দুই ঘন্টায় ম্যাচ শেষ হবার পর বাংলাদেশ অধিনায়ক মোমিনুল বলেন, ‘দুই দলের টপ-অর্ডারের পারফরমেন্সেই এ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুই ইনিংসেই আমরা ৪০ রানে ৪ উইকেট হারাই। কিন্তু তাদের ওপেনাররা দুই ইনিংসেই ১শ রানের জুটি গড়েছিল। মুশফিক-লিটন ভাল ব্যাটিং করেছে। প্রথম ইনিংসে তাইজুল ৭ উইকেট নিয়েছে।

কিন্তু দল হিসেবে আমরা ভাল করতে পারিনি। আমরা বোলারদের ভাল সুযোগ করে দিতে পারিনি। টপ-অর্ডার ক্লিক করলে বোলাররা আমাদের জয়ের অবস্থায় নিয়ে যেতে পারত।’ টেস্ট জয়ের জন্য দল হিসেবে খেলার প্রতি গুরুত্বারোপ করেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘আমাদের মতো দল শুধু ব্যক্তিগত পারফরমেন্সের উপর নির্ভর করতে পারে না। যে কোন টেস্ট জিততে হলে আমাদের ইউনিট হিসেবে খেলতে হবে। টেস্টে আমাদের একটা সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটাকে পুঁজি করতে পারিনি।’

টপ-অর্ডারের সাথে নিজের ব্যর্থতাকেও দায়ী করছেন মোমিনুল। তিনি বলেন, ‘টপ অর্ডার ব্যর্থ হলে ম্যাচে ফিরে আসা সব সময়ই কঠিন। আমি জানি, এটি বারবার ঘটছে। তবে আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি উপায় খুঁজে বের করতে হবে। আমি দায়িত্ব নিয়েই বলছি- টপ অর্ডারের সাথে আমারও দায় আছে।’

অভিজ্ঞতার দিক থেকে পাকিস্তানের বোলার বা ব্যাটাররা বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে কোন অংশে এগিয়ে ছিলেন না। আসলে বেশিরভাগ পাকিস্তানি খেলোয়াড়ই বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে কম টেস্ট ম্যাচ খেলেছেন। কিন্তু তারপরও দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যক্তিগত দক্ষতা ফুটে উঠেছে।

শাহীন শাহ আফ্রিদির মতো বোলার গতি এবং আগ্রাসন দিয়ে বাংলাদেশ ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করেছিল। বাংলাদেশি পেসাররা পাকিস্তানি ব্যাটারদের উপর আধিপত্য বিস্তার করতে পারেনি।

পাকিস্তানের হয়ে অভিষেক হওয়া ওপেনার আবদুল্লাহ শফিক এ ম্যাচে জোড়া হাফ-সেঞ্চুরি করেন। কিন্তু বাংলাদেশের ওপেনারদের কোন পারফরমেন্সই ছিল না। অথচ বেশ কয়েকটি টেস্ট খেলেছেন তারা।

মোমিনুল জানান, সব দিক দিয়ে আরও দক্ষতা বাড়াতে হবে এবং সুশৃংখল হতে হবে। তিনি বলেন, ‘তাদের দক্ষতা আছে, তারা পরিশ্রম করেছে। কিন্তু আমরা তাদের উপর চাপ সৃস্টি করতে পারিনি। তারপরও আমরা প্রথম ইনিংসে লিড পেয়েছি। যা আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আমাদের সুশৃংখল হতে হবে। পরের টেস্টে আমাদের সেরা খেলা খেলতে হবে।’

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add