for Add

পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারল টাইগাররা

সফরকারী পাকিস্তানের কাছে পরাজয় দিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারল স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

জয়ের জন্য বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২০২ রানের সহজ টার্গেটে খেলতে নেমে আজ পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই লক্ষ্যে পৌঁছে যায় পাাকিস্তান। ২ উইকেটে ২০৩ রান করে পাকিস্তান।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষেই ম্যাচ জয়ের পথ তৈরী করে রেখেছিল পাকিস্তান। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১০৯ রান। ম্যাচ জিততে পঞ্চম ও শেষ দিনে ১০ উইকেট হাতে নিয়ে পাকিস্তানের প্রয়োজন ছিল ৯৩ রান।

অন্য দিকে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল পাকিস্তানের ১০ উইকেট শিকার করা। তবে এ জন্য শেষ দিন বল হাতে অসম্ভবকে সম্ভব করতে হতো টাইগারদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম দিনেও শুরু থেকেই বাংলাদেশ বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। আবিদ ৫৬ ও শফিক ৫৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।

তাইজুল ইসলামের করা ৩৯তম ওভারের শেষ তিন বলে তিনটি বাউন্ডারি আদায় করে নেন আবিদ। ৪৩তম ওভারে বাংলাদেশকে এই ইনিংসের প্রথম সাফল্য এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। লেগ বিফোর আউট হন অভিষেক টেস্ট খেলতে নামা শফিক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৮টি চার ও ১টি ছক্কায় ১২৯ বলে ৭৩ রান করেন শফিক। এতে দলীয় ১৫১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ১৪৬ রান করেছিলেন আবিদ-শফিক।

প্রথম ইনিংসে ১৩৩ রান করা আবিদ আরও একটি সেঞ্চুরির পথেই হাটছিলেন। কিন্তু ব্যক্তিগত ৯১ রানে আবিদকে থামান প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে ৭ উইকেট নেয়া তাইজুল। লেগ বিফোর আউটের পর রিভিউ নিয়েও বাঁচতে তখন জয় থেকে ৩১ রান দূরে থাকতে ইউট হন আবিদ।

এরপর বাকী কাজটুকু অনায়াসে সেরে ফেলেন আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। ৫৯তম ওভারে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আজহার-বাবর। আজ ৯৩ রানের প্রয়োজন মেটাতে ১৫৩ বল খরচ করে পাকিস্তান।

আজহার ২৪ ও বাবর ১৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের তাইজুল-মিরাজ ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩০ রান। জবাবে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৮৬ রান। প্রথম ইনিংস থেকে ৪৪ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় ।

ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৩৩ ও দ্বিতীয় ইনিংসে ৯১ রান করায় ম্যাচ সেরা হন পাকিস্তানের আবিদ।

আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

স্কোর কার্ড :
বাংলাদেশ প্রথম ইনিংস :
৩৩০/১০, ১১৪.৪ ওভার (লিটন ১১৪, মুশফিক ৯১, হাসান ৫/৫১)

পাকিস্তান প্রথম ইনিংস : ২৮৬/১০, ১১৫.৪ ওভার (আবিদ ১৩৩, শফিক ৫২, তাইজুল ৭/১১৬)৩৯

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ১৫৭/১০, ৫৬.২ ওভার (লিটন ৫৯, ইয়াসির ৩৬, আফ্রিদি ৫/৩২)।

দ্বিতীয় ইনিংস (আগের দিন ১০৯/০, ৩৩ ওভার) :
আবিদ এলবিডব্লু ব তাইজুল ৯১
শফিক এলবিডব্লু ব মিরাজ ৭৩
আজহার অপরাজিত ২৪
বাবর অপরাজিত ১৩
অতিরিক্ত (বা-২)
মোট (২ উইকেট, ৫৮.৩ ওভার) ২০৩

উইকেট পতন : ১/১৫১ (শফিক), ২/১৭১ (আবিদ)।

বাংলাদেশ বোলিং :
তাইজুল : ২৮-৪-৮৯-১,
এবাদত : ৮-২-৩০-০,
মিরাজ : ১৮.৩-৪-৫৯-১,
আবু জায়েদ : ৪-০-২৩-০।

ফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : আবিদ আলী (পাকিস্তান)।

সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add