for Add
বাসস : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ১:৩৮:৩০

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য সফরকারী পাকিস্তানের আর মাত্র ৯৩ রান প্রয়োজন । তাদের হাতে রয়েছে ১০ উইকেট। টাইগারদের জিততে হলে ম্যাচের পঞ্চম দিনে মঙ্গলবার পাকিস্তানের টার্গেটকৃত রানের আগেই অলআউট করতে হবে।
বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে যায়। এই ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করেন লিটন। প্রথম ইনিংসে ১১৪ রান করেছিলেন লিটন। ইয়াসির আলী ৩৬ রান করে আহত অবসর নেন।
পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ৩২ রানে ৫ উইকেট পেয়েছেন। সাজিদ খান ৩টি ও হাসান আলী ২টি উইকেট নেন।
জবাবে পাকিস্তান দিন শেষে বিনা উইকেটে ১০৯ রান করে। আবিদ ৫৬ ও শফিক ৫২ রানে অপরাজিত রয়েছেন। চট্টগ্রাম টেস্ট জিততে পাাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। জয়ের জন্য তাদের এখন ৯৩ রান দরকার।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ১১৪.৪ ওভারে ৩৩০ রান করেছিল। এর মধ্যে লিটন ১১৪ ও মুশফিক ৯১ রান করেছিলেন। হাসান ৫১ রানে পেয়েছিলেন ৫ উইকেট।
জবাবে পাকিস্তান ১১৫.৪ ওভারে সবকয়টি উইকেট খুইয়ে ২৮৬ রান করে। আবিদ ১৩৩ ও শফিক ৫২ রান করেছিলেন। তাইজুল ১১৬ রানে ৭ উইকেট শিকার করেন।
ফলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশ ৪৪ রানের লিড পেয়েছিল।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add