for Add

হেলমেটে বলের আঘাত, ইয়াসিরের কনকাশন সোহান


শাহীন শাহ আফ্রিদির শর্ট বল ইয়াসির আলী চৌধুরীর হেলমেটে আঘাত করে ৩০তম ওভারের পঞ্চম বলে। দ্রুতগতির বলে চোট পেয়েছিলেন বোঝা যাচ্ছিল। তবুও পরের সাত বল ক্রিজেই ছিলেন তিনি। এরপর অস্বস্তিতে ভোগায় মাঠ ছেড়ে উঠে যান।

তাকে স্ক্যান করতে পাঠানো হয়েছে হাসপাতালে। তার ব্যাটিংয়ে নামার সম্ভাবনা নেই। কনকাশন সাবে মাঠে নামবেন কাজী নুরুল হাসান সোহান। কানকাশন সাবের নিয়ম অনুযায়ী ব্যাটসম্যানের জন্য ব্যাটসম্যান নামাতে পারবে বাংলাদেশ।

অভিষিক্ত ইয়াসির ক্রিকেটার দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছিলেন। প্রথম ইনিংসে মাত্র ৪ রানে সাজঘরে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ব্যাটিং করছিলেন। দারুণ কয়েকটি কাভার ড্রাইভ ও অন ড্রাইভে মুগ্ধতা ছড়ান ডানহাতি ব্যাটসম্যান।

দিনের প্রথম ওভারে হাসান আলীর বলে মুশফিক আউট হলে দলের হাল ধরেছিলেন ইয়াসির ও লিটন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন পাকিস্তানকে সুযোগ দিলেও ইয়াসির জমাট ব্যাটিং করেন। তার দৃঢ় মনোবল টলাতে পারেননি পাকিস্তানের বোলাররা। ৭২ বলে ৬ বাউন্ডারিতে সাজান তার দ্যুতিময় ইনিংস।

কিন্তু শর্ট বলে দূর্বল টেকনিকে ভুগলেন তিনি। বল ডাক করার সময় বারবার চোখ সরিয়ে নিচ্ছিলেন। ব্যাটও নামছিল না তার। তাতে আউট হওয়ার ঝুঁকি বাড়ছিল। শেষমেশ ওই বিপদেই পড়লেন তিনি। আফ্রিদির বল তার হেলমেটে আঘাত করে। বল যতটা উচ্চতায় আসবে বলে প্রত্যাশা করেছিলেন ততটা বাউন্স করেনি। সাত বল ক্রিজে থাকার পর ড্রেসিংরুমে ফিরে যান। নিজেও খেলেন চার বল।

এর আগে টেস্ট ক্রিকেটে দুটি কনকাশন সাব হয়েছিল বাংলাদেশের। ভারতের বিপক্ষে ইডেন টেস্টে লিটন কুমার দাশের পরিবর্তে শুধু ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ। এরপর ছিটকে যাওয়া নাঈম হাসানের পরিবর্তে মাঠে নামেন তাইজুল ইসলাম। তাইজুল ম্যাচে ব্যাটিং-বোলিং দুটোই করেন। এছাড়া ওয়ানডে ক্রিকেটে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ উদ্দিনের পরিবর্তে তাসকিন আহমেদ কানকাশন সাব হন।

Tags:

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add