for Add

মেসিকে টপকে ব্যালন ডি’অর জিততে পারেন লিওয়ানদোস্কি

আজ ঘোষণা করা হবে ফুটবলের এই প্রজন্মের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ীর নাম। গত বছর করোনার কারণে বাতিল হয়ে যাওয়ায় এবারের আয়োজন নিয়ে রয়েছে বাড়তি উত্তেজনা। বিশেষ করে টানা এক দশক এই পুরস্কারটিকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাপিয়ে সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে তিনি হলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওনদোস্কি।

গতবার বাতিল না হলে নিশ্চিতভাবেই ব্যালন ডি’অর জয় করতেন লিওয়ানদোস্কি। কারণ গত মৌসুমে বুন্দেসলিগায় মাত্র ২৯ ম্যাচে করেছিলেন রেকর্ড সর্বোচ্চ ৪১ গোল। ২০২০ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার। নতুন মৌসুমেও তিনি দারুণ ছন্দে থেকে কোচ জুলিয়ান নাগলসম্যানকে স্বস্তি এনে দিচ্ছেন।

এবারের মৌসুমে ইতোমধ্যেই ২০ ম্যাচে করেছেন ২৫ গোল। জার্মান কিংবদন্তী গার্ড মুলারও বলেছেন, ‘সোমবার এই পুরস্কারটা লেভারই পাওয়া উচিৎ। কারণ সবাই দেখছে এই মুহূর্তে সে কতটা ছন্দে রয়েছে।’

গত এক দশকে ১২টি ব্যালন ডি’অরের মধ্যে ১১টি মেসি ও রোনালদো একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে খেলতে সহযোগিতা করার জন্য ২০১৮ সালে লুকা মড্রিচ পেয়েছিলেন ব্যালন ডি’অর।

যদিও এবারও মেসিকে নিয়ে চলছে জোড় আলোচনা। ক্যারিয়ারের নতুন সিদ্ধান্তে পিএসজিতে পাড়ি জমানোর আগে গত মৌসুমে শৈশবের ক্লাব বার্সেলোনার হয়ে লা লিগায় করেছেন ৩০টি গোল। বাড়তি পাওনা হিসেবে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে পেয়েছেন কোপে ডেল রে শিরোপা। জুলাইয়ে মারাকানা স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাজিত করে কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টাইনরা।

এ পর্যন্ত রেকর্ড ৬টি ব্যালন ডি’অর শিরোপা বিজয়ী মেসি তার এই সংখ্যা বাড়ানোর দ্বারপ্রান্তে রয়েছেন। কাতালান ডেইলি স্পোর্টকে সম্প্রতি মেসি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জাতীয় দলের হয়ে কিছু অর্জন করা। এই শিরোপার জন্য আমাদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে। এটা আমার ক্যারিয়ারের সেরা পুরস্কার। তবে এর সাথে যদি ব্যালন ডি’অর আসে তবে সেটা হবে বাড়তি পাওনা। বিশেষ করে সাতটি ব্যালন ডি’অর পাওয়া সত্যিই বিশেষ কিছু।’

রোনালদো সর্বশেষ ২০১৭ সালে ব্যালন ডি’অর জয় করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার পর ইউরোপে খেলা পাঁচটি ম্যাচের সবকটিতে গোল করেছেন। যদিও ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এবার তিনি কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে কোন শিরোপাই জিতেননি রোনালদো। বাছাইপর্ব শেষে রোনালদোর পর্তুগালের বিশ্বকাপে খেলা এখনো অনিশ্চিত।

তবে রোনালদোর একটি আকাঙ্খার কথা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মেসিকে টপকে সবচেয়ে বেশিবার ব্যালন ডি’অর জয় করে তিনি অবসরে যেতে চান। ব্যালন ডি’অর দেয় ফরাসি পত্রিকা ফ্রান্স ফুটবল। সংবাদমাধ্যমটির সম্পাদক হওয়ার সুবাদে পাসকাল ফেরে ফুটবলের মহাতারকাদের সঙ্গে কথা বলার দারুণ সুযোগ পান। সে সুবাদেই রোনালদোর মনের গোপন খবর জেনেছেন। নিউইয়র্ক টাইমসকে পাসকাল বলেছেন, ‘রোনালদোর একটাই লক্ষ্য আর তা হলো মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর নিয়ে অবসরে যাওয়া। আমি জানি কারণ আমাকে তিনি নিজে এটা বলেছেন।’

এই পুরস্কার জয়ে মাদ্রিদের ফরাসী তারকা করিম বেনজেমাকে সমর্থন করেছেন থিয়েরি অঁরি, জিনেদিন জিদান ও স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। যদিও জাতীয় দলের সাবেক সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে জড়িয়ে সেক্স টেপ কেলেঙ্কারীতে ফরাসি আদালতের রায়ে এক বছরের জন্য বহিষ্কারের শাস্তি পেয়েছেন বেনজেমা।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ইউরো ২০২০ বিজয়ী ইতালির পাঁচজন সদস্যেরর মধ্যে অন্যতম হলেন চেলসি মিডফিল্ডার জর্জিনহো। এছাড়া নেইমার ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর সাথে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং ব্রট হালান্ট।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add