for Add

শেষ মুহূর্তের দুই গোলে বার্সার জয়

নতুন কোচ জাভি হার্নান্দেজের অধীনে এই মৌসুমে প্রথম অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। মেমফিস ডিপে ও ফিলিপ কুটিনহোর শেষ মুহূর্তের দুই গোলে শনিবার লা লিগায় ভিয়ারিয়ালকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে কাতালান জায়ান্টরা।

এর আগে এবারের মৌসুমে প্রথম পাঁচটি অ্যাওয়ে ম্যাচে জয়হীন ছিল বার্সা। কিন্তু জাভি আসাতে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল স্প্যানিশ ক্লাবটি। এ নিয়ে ৪১ বছর বয়সী সাবেক তারকা জাভির কল্যানে লা লিগার দুটি ম্যাচে জয়ে পেয়েছে বার্সা। এছাড়া সপ্তাহের মাঝামাঝিতে বেনফিকার সাথে ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্র করেছে।

নিজেদের মাাঠে বেশ কিছু ভাল সুযোগ নষ্ট করেছে ভিয়ারিয়াল। তবে ৮৮ মিনিটে রক্ষণভাগের ভুলে ডিপে বার্সাকে এগিয়ে দেবার সুযোগ পান। ইনজুরি টাইমে পেনাল্টি স্পট থেকে ব্যবধান বাড়িয়েছেন কুটিনহো। এর আগে প্রথমার্ধ শূন্য থাকার পর ফ্রেংকি ডি জংয়ের গোলে বিরতির পরপরই এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ভিয়ারিয়ালের হয়ে ৭৬ মিনিটে সমতা ফেরান স্যামুয়েল চুকওয়েইজি।

ম্যাচের সবচেয়ে হতাশাজনক বিষয় ছিল জোডি আলবার ইনজুরি। ইনজুরির কারণে ৭১ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এই স্প্যানিশ ডিফেন্ডার। দুই সপ্তাহ পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে এখন আলবাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ম্যাচের প্রথম ৯ মিনিটে একের পর এক আক্রমণে ভিয়ারিয়ালকে অনেকটাই কোনঠাসা করে ফেলেছিল বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় বার্সার দুটি শট পোস্টে লেগে ফেরত আসে। মরক্কোর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আবদে এজ্জালজুলির হেড কোনরকমে কর্ণারের মাধ্যমে রক্ষা করেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। এরিক গার্সিয়ার ব্যাকপাস মাঝ পথ থেকে কেড়ে নিয়ে পোস্টে শট করেছিলেন আরনাত ডাজুমা।

কিন্তু স্লাইডিং করে তা ব্লক করেন জেরার্ড পিকে। ইয়েরেমি পিনো ও প’ টরেসের হেড পোস্টের উপর দিয়ে বাইরে চলে গেলে এগিয়ে যাওয়া হয়নি ভিয়ারিয়ালের। দারুণভাবে বার্সেলোনাকে রুখে দিয়ে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ করে স্বাগতিকরা।

কিন্তু বিরতির তিন মিনিটের মধ্যে আলবার ভলি থেকে আবদের ক্রসব্যাকে ডি জং বার্সেলোনাকে এগিয়ে দেন। কিন্তু এই গোলের পর ক্রমশই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে বার্সা। তার উপর ইনজুরির কারণে আলবার মাঠত্যাগে বার্সেলোনা আরো কিছুটা পিছিয়ে পড়ে।

এই সুযোগে চুকওয়েইজি ভিয়ারিয়ালকে সমতায় ফেরান। মানু ট্রিগুয়েরোসের দুটি প্রচেষ্টা ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। ভিয়ারিয়ালের রক্ষনভাগের ছন্নছাড়া পারফরমেন্সে আবারো এগিয়ে যাবার সুযোগ পায় বার্সা।

এবার সুযোগটি কাজে লাগিয়েছেন ডিপে। বদলী খেলোয়াড় পারভিস এস্তাপিনানের ফ্লিকে রাওল আলবিওল বল ধরনে ব্যর্থ হলে ডিপে দারুণ ফিনিশিংয়ে আবারো বার্সাকে এগিয়ে দেন।

অতিরিক্ত সময়ে কুটিনহোকে ফাউল করা হুয়ান ফয়েথের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় বার্সা। স্পট কিক থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুটিনহো কোন ভুল করেননি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add