for Add

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মরণব্যাধি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে জিম্বাবুয়েতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাছাইপর্ব বাতিল হয়ে যাওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। র‌্যাংকিং সুবিধায় পরের বিশ্বকাপে খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ে চলছিল বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। হঠাৎ করেই কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশে। বাছাইপর্ব খেলা শ্রীলঙ্কা টিম সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হয়। ফলশ্রুতিতে বাছাইপর্ব বাতিলের সিদ্বান্ত নেয় আইসিসি।

আইসিসির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি, করোনার কারণে আমাদের পুরো টুর্নামেন্টটি স্থগিত করতে হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা বেশ কিছু সিদ্বান্ত নিয়েছি। র‌্যাংকিং বিচারে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে।’

এর আগে দুইবার বাছাইপর্ব খেলে দু’বারই পঞ্চম হয় বাংলাদেশ। তাই বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়নি তাদের। অবশেষে এবার ওয়ানডে র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকার সুবাদে বিশ্বকাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ। র‌্যাংকিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারায় বাংলাদেশ নারী দল। তবে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ।

২০২২ সালে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ গ্রহণকারী দশটি দলে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা,বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add