for Add

লিটন-মুশফিকে মুগ্ধ ইনজামাম

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ব্যাট হাতে নেমেই বিপদে পড়েছিল বাংলাদেশ। ৪৯ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। তবে পঞ্চম উইকেটে ২০৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে খেলায় ফেরান মুশফিকুর রহিম ও লিটন দাস।

প্রথম দিনই লিটন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেও সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন মুশফিক। প্রথম দিন শেষে লিটনের ১১৩ ও মুশফিকের ৮২ রানের সুবাদে ৪ উইকেটে ২৫৩ রান তুলে বাংলাদেশ।

মুশফিক-লিটনের ব্যাটিং নৈপুণ্যে প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। নিজের ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিয়ে কথা বলেন ইনজামাম। বাংলাদেশের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘শুরুতেই চার উইকেট পতনের পর যেভাবে লড়াইয়ে ফিরেছে সে জন্য বাংলাদেশ দলের ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে বিশেষভাবে পাকিস্তানের মত শক্তিশালী দলের বিপক্ষে।’

তিনি আরও বলেন, ‘চাপের মুখে লিটন ও মুশফিক দারুণ ব্যাটিং করেছে। মুশফিকের ৮২ রান ও লিটনের প্রথম সেঞ্চুরি দারুণ ছিল। খুবই ভাল করেছে তারা।’

প্রথম দিন বাংলাদেশের পতন হওয়া ৪ উইকেটের তিনটি নিয়েছিলেন তিন পেসার। অফ-স্পিনার সাজিদ খান নেন অন্য উইকেটটি। তবে দুই স্পিনার সাজিদ ও নুমান আলির বোলিং ভাল লাগেনি ইনজামামের। অভিজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহকে মিস করেছেন ইনজামাম।

তিনি বলেন, ‘আমি মনে করি, ইয়াসির শাহকে মিস করেছে পাকিস্তান। জানি না সে কেন খেলছে না। তবে তার অভিজ্ঞতা খুবই সহায়ক হতো বিশেষ করে নতুন বলে পেসাররা উইকেট এনে দেওয়ার পর। আমার মনে হয়, দলে থাকা স্পিনার নুমান ও সাজিদ অভিজ্ঞ নয়। আমার মতে, শাদাব খানকে দলে নেয়া যেত।’

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add