for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার, ১১:০০:৪৪

সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেশের ৯৮তম টেস্ট খেলোয়াড় হিসেবে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির আজ শুক্রবার অভিষেক হয়েছে।
ইয়াসির ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিসহ ৩৯৮০ রান করেন।
ধারণা করা হচ্ছিল প্রথম টেস্টে অন্তত দু’জনকে অভিষেক করাতে পারে। তবে একজনকে অভিষেক করিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
তিনি হলেন চট্টগ্রামের ছেলে বারবার উপেক্ষিত থাকা ইয়াসির আলী রাব্বি। ঘরের মাঠেই অভিষেকের ক্যাপ উঠেছে আজ সকালে রাব্বির মাথায়।
Tags: ইয়াসির-আলী-রাব্বি, পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add