for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার, ১০:৪৮:৫৬

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
দেশের ৯৮তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলীর। ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৮০ রান করেছেন ইয়াসির।
সিরিজের প্রথম টেস্টের একাদশে সুযোগ হয়নি নুরুল হাসান সোহান, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজার।
প্রথম টেস্টের জন্য বৃহস্পতিবার ১২ সদস্যের দল ঘোষনা করেছিল পাকিস্তান। ওই দল থেকে একাদশে সুযোগ হয়নি ইমাম-উল হকের। তবে অভিষেক হচ্ছে ওপেনার আব্দুল্লাহ শফিকের।
বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলি, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add