for Add

সেই শেরিফকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে রিয়াল

প্রথম লেগে শেরিফ তিরাসপুলের বিপক্ষে হেরেই কাজটা কঠিন করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে তাদের রীতিমতো উড়িয়ে দিয়েছে দলটি। উল্টো এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।

বুধবার বোলশিয়া স্পোর্টিভনায়া অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে শেরিফ তিরাসপুলকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একটি করে গোল করেছেন দাভিদ আলাবা, টনি ক্রুস ও করিম বেনজেমা।

এর আগে নিজেদের মাঠে প্রথম দেখায় শেরিফের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে গিয়েছিল রিয়াল। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। গ্রুপের অপর ম্যাচে শাখতার দোনেৎস্ককে ২-০ ব্যবধানে হারিয়েছে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইন্টার মিলানও। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। শেষ রাউন্ডে নিজেদের মধ্যকার লড়াইয়ে নির্ধারিত হবে কারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

এদিন ম্যাচের ৭০ শতাংশ বল পেয়ে রেখে খেলে রিয়াল। শট নেয় ১২টি। যার ৫টি ছিল লক্ষে। তবে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণ বেশি করে শেরিফই। মোট ১৭টি শট নেয় তারা। যার ৮টি লক্ষ্যে রেখেও গোল পায়নি দলটি।

তবে ম্যাচের শুরুতে শেরিফ শিবিরে বেশ চাপ সৃষ্টি করে খেলতে থাকে রিয়াল। দশম মিনিটে বল জালেও পাঠিয়েছিলেন বেনজেমা। কিন্তু এ ফরাসি এই স্ট্রাইকার ও রদ্রিগো ছিলেন অফসাইডে থাকায় গোল মিলেনি তাদের।

৩০তম মিনিটে ভাগ্য সঙ্গে থাকায় গোল পেয়ে যায় রিয়াল। ফ্রিকিক থেকে আলাবার নেওয়া শট গোলরক্ষক বরাবরই যাচ্ছিল। শেরিফের এক খেলোয়াড় ঠেকাতে গেলে তার পায়ে লেগে দিক বদলে জালে প্রবেশ করলে এগিয়ে যায় দলটি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ক্রুস। ডি-বক্স থেকে তার নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে নিচের দিকে পড়ে ড্রপ খেয়ে ফিরে আসে। প্রথমে গোল না দিলেও পরে গোল লাইন প্রযুক্তির সহায়তায় গোলের বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধে ১০ মিনিট যেতেই ব্যবধান আরও বাড়ায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এ ফরাসি স্ট্রাইকার।

এরপর ব্যবধান কমানোর চেষ্টায় রিয়াল শিবিরে বেশ চাপ সৃষ্টি করেছিল রিয়াল। ভাগ্য সঙ্গে ছিল না তাদের। দুর্দান্ত কিছু সেভ করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তুয়া। বারপোস্টে লেগেও বল ফিরে আসে। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা দলটিকে।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add