for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১৯:২০:১৪

টি-টোয়েন্টির মত টেস্টেও ১২ জনের দল ঘোষণা করে দিল পাকিস্তান। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ কেমন হবে, সে ধারণাটা এরই মধ্যে দিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রকাশ করেছেন ১২ জনের দল।
এখান থেকে একজনকে বাইরে রেখে শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হবে সফরকারীরা। খেলা শুরু সকাল দশটায়।
শাহিন শাহ আফ্রিদি, হাসান আলির সঙ্গে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে ১২ জনের দলে রেখেছে পাকিস্তান। দুই বিশেষজ্ঞ পেসারের সঙ্গে একজন পেস-অলরাউন্ডার। আছেন বাঁহাতি স্পিনার নোমান আলি ও অফ স্পিনার সাজিদ খান।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান স্কোয়াড আছে ২০ জন। প্রথম টেস্টের আগেরদিন স্কোয়াড ছোট করে ফেলেছে সফরকারীরা। বাংলাদেশ অধিনায়ক অবশ্য একাদশ নিয়ে ধারণা দেননি।
মুমিনুল হক জানিয়েছেন, ম্যাচের দিন উইকেট দেখে সিদ্ধান্ত নেবেন কয়জন বোলার বা ব্যাটার নিয়ে একাদশ গড়া হবে। টেস্ট সিরিজে বাংলাদেশ দল ১৬ সদস্যের। সেখান থেকে চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসন।
প্রথম টেস্টে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলি, ইমাম-উল হক, নোমান আলি, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি।
Tags: বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add