for Add

সুযোগ স্মরণীয় করে রাখতে চান এই দুই ক্রিকেটার

প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত দুই নতুন মুখ মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা। বিশেষভাবে নিজেদের পছন্দের ভার্সনেই সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন তারা।

তারা জানে, যদিও বাংলাদেশের হয়ে অভিষেকের খুব কম সুযোগই রয়েছে। কারণ বাংলাদেশ সদ্য টি-টোয়েন্টিতে খারাপ খেলার বদনাম মুছাতে অভিজ্ঞদের উপর নির্ভর করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাজে পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

টিম ম্যানেজমেন্ট প্রথাগত সিদ্ধান্ত না নিলে চট্টগ্রামের ছেলে ব্যাটার জয়ের নিজ শহরে অভিষেকের কোন সম্ভাবনা নেই। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

চলমান জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২১ বছর বয়সী মাহমুদুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২টি সেঞ্চুরি করেছেন তিনি।

বিসিবি এইচপি ও ইর্মাজিং দলের খেলোয়াড় ২২ বছর বয়সী রাজা, সিলেট বিভাগ ও ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩টি উইকেট নিয়েছেন।

আজ জয় বলেন, ‘আমি টেস্ট দলে ডাক পেয়ে সত্যিই উচ্ছ্বসিত। সবাই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে, তাই আমিও ব্যতিক্রম নই।’

জাতীয় দলের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন বলে জানান জয়, ‘জাতীয় ক্রিকেট লিগে কিছু ভাল পারফরম্যান্সের কারণে এ মুহূর্তে আমার আত্মবিশ্বাস অনেক বেশি। এছাড়াও আমি এইচপি এবং অন্যান্য বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটে ভাল খেলেছি।’

তিনি আরও জানান, চট্টগ্রাম টেস্টে অভিষেক হলে ব্যাটিং পরিকল্পনা নিয়ে তার কোন নির্দিষ্ট পরিকল্পনা বা লক্ষ্য নেই। তিনি বলেন, ‘কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। আমি যা করতে চাই, আমার স্বাভাবিক খেলাটা খেলতে চাই।’

অন্যদিকে পেসার রেজাউর রহমান রাজা জানান, টেস্ট ক্রিকেটে মূল বিষয় দীর্ঘ সময় ধরে বোলিং করাই তার প্রধান শক্তি। তিনি বলেন, ‘আমার শক্তি দীর্ঘ স্পেলে বল করা। আমি একই গতি এবং শক্তি দিয়ে একদিনে বেশ কয়েকটি স্পেলে বল করতে পারি। কখনও কখনও দিনের শেষভাগে আমার গতি এবং শক্তি অনেক বেড়ে গিয়েছিল।’

রাজা আরও বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট উপভোগ করি এবং এটা আমার শক্তি। আমি একই ছন্দে বল করতে পারি এবং একই জায়গায় করতে পারি। আমিও বল মুভ করতে পারি।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add