for Add

২০২৬ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য ভেন্যুগুলোর সাইট পরিদর্শন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী বছর এপ্রিলে ভেন্যুগুলোর নাম চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে।

২২টি শহরের ২৩টি ভেন্যু পরিদর্শনের পর ফিফা প্রতিনিধির রিপোর্টের ভিত্তিতে ১৬টি স্বাগতিক শহর বাছাই করা হবে। যদিও ফিফার টুর্নামেন্ট প্রধান ও ইভেন্ট অফিসার কলিন স্মিথ জানিয়েছেন এই সংখ্যা আরো বাড়তে বা কমতে পারে।

টরেন্টোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্মিথ বলেছেন, ‘বিড যখন উপস্থাপন করা হয়েছিল তখন সেখানে ১৬টি শহরের কথা উল্লেখ ছিল। আমরা সেটা আমলে নিয়েছি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত ফিফাই নিবে। আমরা ইতোমধ্যেই সব ভেন্যু পরিদর্শন শেষ করেছি। এখন সুপারিশকৃত রিপোর্টের ভিত্তিতে আয়োজক শহর চূড়ান্ত করা হবে। আমরা এখনো ভেন্যু ঘোষণার তারিখ চূড়ান্ত করিনি। তবে সম্ভাব্য হিসেবে এপ্রিলের কথা বলা যায়।’

বিডে উল্ল্যেখ করা দুই কানাডিয়ান শহর হচ্ছে টরেন্টো ও এডমন্টন। এছাড়া মেক্সিকান শহর হিসেবে বিডে নাম রয়েছেন গুয়াডারাজারা, মন্টিরে ও মেক্সিকো সিটি।

২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়েছে। সে কারণে কানাডা ও মেক্সিকোতে ১০টি করে ম্যাচ ও বাকি ম্যাচগুরো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে আটালান্টা, বাল্টিমোর, বোস্টন, সিনসিনাতি, ডালাস, ডেনভার, হাউস্টোন, কানসাস সিটি, লস অ্যালেঞ্জলস, মিয়ামি, নাশভিলে, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ওরলান্ডো, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিটল ও ওয়াশিংটন ডিসি।

ভেন্যু পরিকল্পনার সার্বিক মান দেখে ফিফা প্রতিনিধি দল বেশ আশ্বস্ত হয়েছে বলে স্মিথ জানিয়েছেন।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add