for Add

ইংল্যান্ডের সাথে চুক্তি বৃদ্ধি করলেন সাউথগেট

আরো দুই বছরের জন্য ইংল্যান্ডের সাথে চুক্তি নবায়ন করেছেন কোচ গ্যারেথ সাউথগেট। ফুটবল এসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২০ ইউরো ফাইনাল ও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালে খেলার পিছনে সাউথগেটের ভূমিকা ছিল অনস্বীকার্য। দলকে নতুন ভাবে গঠন করে পরিবর্তিত এই ইংল্যান্ডকে নিয়ে বড় কোন টুর্নামেন্টের শিরোপা জয় এখন সাউথগেটের কাছে সময়ের ব্যাপার মাত্র।

এফএ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘সাউথগেটের সাথে পাঁচ বছরের চুক্তি এ মাসের পরেই শেষ হয়ে যাবার কথা ছিল। তার অধীনে ইংল্যান্ডে বেশ কিছু উন্নতি হয়েছে যা ইতিবাচক। ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল, উয়েফা নেশন্স লিগের তৃতীয় স্থান ও উয়েফা ইউরোর ফাইনালে খেলা, সবই সম্ভব হয়েছে সাউথগেটের কল্যাণে।

নতুন চুক্তি অনুযায়ী জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪ পর্যন্ত সাউথগেট ইংল্যান্ডের সাথেই থাকছেন।

ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার ২০১৬ সালে জাতীয় দলের দায়িত্ব নেন। তার আগে মাত্র এক মাস দায়িত্ব পালন করেছিলেন স্যাম অলড্রিচ। তারও মাসখানেক আগে রয় হজসনের অধীনে ইংল্যান্ড ২০১৬ সালের ইউরোতে ছোট দল আইসল্যান্ডের কাছে শেষ ১৬’র লড়াইয়ে পরাজিত হয়ে বিদায় নেয়।

সাউথগেট দায়িত্ব নেবার পর অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। ইতোমধ্যেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাছাইপর্বের শেষ ম্যাচে সান মারিনোকে ১০-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ-আই’র শীর্ষ দল হিসেবে কাতারে খেলতে যাচ্ছে ইংল্যান্ড।

১৯৬৬ সালে বিশ্বকাপের একমাত্র শিরোপা পাওয়া ইংল্যান্ডকে নিয়ে আগামী বছর বিশ্ব মঞ্চে অন্য দলগুলোকে আলাদা করে ভাবতেই হচ্ছে। দলে তরুণরা একসাথে অনেকগুলো ম্যাচ খেলে অভিজ্ঞ হয়ে উঠেছে। একের পর এক সাফল্যে দলের আত্মবিশ্বাসও বেড়েছে বহুগুণ।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add