for Add

ভারত টেস্টে তিন স্পিনার নিয়ে খেলতে চায় নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে জোরালো স্পিন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড। কোচ গ্যারি স্টিড জানিয়েছেন এ তথ্য।

স্টিড বলেন, ঐতিহ্যগতভাবে ভারতীয় পিচ স্পিন সহায়ক। তাই শক্তিশালী স্বাগতিকদের মোকাবিলায় তারা তিনজন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর কথা ভাবছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্টিড বলেন, ‘সাধারণত চার পেসার ও একজন অনিয়মিত স্পিনার নিয়ে খেলার সুযোগ এখানে নেই। এই ম্যাচে আপনারা তিনজন স্পিনারকেও দেখতে পারেন। এই বিষয়ে সিদ্ধান্ত হবে পিচ দেখার পর।’

ভারত সফরকারী স্কোয়াডে পাঁচজন স্পিনারকে অন্তর্ভুক্ত করেছে কিউইরা। এদের মধ্যে আছেন ভারতে জন্মগ্রহণকারী আজাজ প্যাটেল ও ওয়েলিংটনে জন্মগ্রহণ ও বেড়ে উঠা ভারতীয় বংশোদ্ভোত রাচিন রবিন্দ্র।

স্টিড বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে পরিস্থিতি বুঝে দ্রুত এর সঙ্গে মানিয়ে নেয়া। পিচই বলে দিবে আমাদের জন্য কি অপেক্ষা করছে। কোন কোন সময় ম্যাচে শুরুর দিকে স্পিন খুব একটা কাজ করে না। তবে পরের দিকে এটি বেশ কার্যকরী হয়ে উঠে। তাই আমাদেরকে এমন কিছু ভিন্ন ধারণা নিয়ে কাজ করতে হবে যাতে বোলাররা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে। দলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’

প্রথমবারের মত আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে র‌্যাংিকিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। আর দ্বিতীয় অবস্থানে ভারত।

স্বাগতিক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা বলেছেন ফাইনালে কিউইদের কাছে আট উইকেটে হারের ওই যন্ত্রনা এখনো বইয়ে বেড়াচ্ছেন তারা। তবে নতুন আসর জয় দিয়ে শুরু করতে চান। ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া সিরিজের পারফরম্যান্স কিউইদের বিপক্ষে ধরে রাখতে চান বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় ব্যাটার ৩৩ বছর বয়সি পুজারা বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আমার মনোযোগে অনেক বেশি ভিন্নতা ছিল। আমি অনেক বেশি সাবলীল ছিলাম। এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতি বেশ ভাল হয়েছে। আমি ওই সাহসী মানসিকতা ধরে রাখতে চাই।’

আগামীকাল বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের কানপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add