for Add

শারমিনের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে হারাল বাংলাদেশ

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করলেন বাংলাদেশ নারী দলের ব্যাটার শারমিন আকতার।

আজ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপ-বি’র ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলেন শারমিন। তার সেঞ্চুরিতে বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। ওয়ানডে ক্রিকেটে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশ নারী দলের।

জিম্বাবুয়ের হারারের সানরাইজ স্পোটর্স ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। মুরশিদা খাতুনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৯৬ রান যোগ করেন শারমিন। ৫টি চারে ৫৬ বলে ৪৭ রান করে থামেন মুরশিদা।

অধিনায়ক নিগার সুলতানা ৩৩ রানে আউট হন। তবে তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। ৬২ বলে ৬টি চারে ৬৭ রান করে থামেন ফারজানা। এই জুটি গড়ার পথে ইনিংসে ৪৩তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে তিন অংকে পা রাখেন শারমিন। সেঞ্চুরি করতে ১১৭ বল খেলেন ২৫ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার।

ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে দলকে বড় সংগ্রহই এনে দেন শারমিন। ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।
নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশ নারী দলের। বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিল ৯ উইকেটে ২১১। যা ২০১৯ সালে লাহোরে পাকিস্তান নারী দলের বিপক্ষে করেছিল বাংলাদেশ।

১৪১ বল খেলে ১১টি চারে নিজের নান্দনিক ও স্মরণীয় ইনিংসটি খেলেন শারমিন।

জবাবে ৩২৩ রানের বড় টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ৩০ দশমিক ৩ ওভারে ৫২ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। তারা নরিস সর্বোচ্চ ১৬ রান করেন। বাংলাদেশের সালমা খাতুন ১০ রানে, ফাহিমা খাতুন ৫ রানে ও রুমানা আহমেদ ১১ রানে ২টি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে আসরে শুভ সূচনা করে বাংলাদেশ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add