for Add
বাসস : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ২৩:৪৪:৫৭

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল।
আজ দুপুর ২টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয় বাংলাদেশ ও পাকিস্তান দল।
বিকেল নাগাদ চট্টগ্রাম পৌঁছায় দুই দলের খেলোয়াড়রা। এরপর বাসযোগে কাজির দেউরির একটি পাঁচ তারকা হোটেলে উঠে দু’দল।
আগামী শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।
এর পর ৪ ডিসেম্বর থেকে ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।
উল্লেখ্য টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে স্বাগতিক বাংলাদেশকে পরাজিত করে।
Tags: পাকিস্তান-সিরিজ, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ, বাংলাদেশ-সিরিজ
For add
For add
For add
For add
for Add