for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ নভেম্বর ২০২১, সোমবার, ১৬:১১:১৭

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে একাদশ সাজাতে সফরকারী পাকিস্তান বেশকিছু পরিবর্তন এনেছে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান দলে একজনের অভিষেক হয়েছে। তারা নতুন ক্যাপ তুলে দিয়েছে শাহনাওয়াজ দাহানিকে।
এছাড়া একাদশ পরিবর্তন আনা হয়েছে আরও তিনটি। সবমিলিয়ে চার পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে তারা।
পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৪ উইকেটে ও দ্বিতীয়টিতে ৮ উইকেটে হারে টাইগাররা।
উল্লেখ্য টানা তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মাহেদি হাসান, শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ ও শাহনাওয়াজ দাহানি।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add