for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ নভেম্বর ২০২১, রবিবার, ২২:০৩:১২

এবার জরিমানার কবলে পড়লেন পাকিস্তানী পেসার শাহীন শাহ আফ্রিদি। শুধু তাই নয়, একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় ওভারে বাংলাদেশের ব্যাটার আফিফ হোসেনের পায়ে ইচ্ছাকৃতভাবে বল থ্রো করার অপরাধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো এ পেসারের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নিচ্ছে।
আইসিসির খেলোয়াড় আচরণবিধির ২.৯ ধারা লঙ্ঘন করায় আফ্রিদির ম্যাচ ফি’র ১৫ শতাংশ এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়।
শাহীন শাহ আফ্রিদির এ কর্মকাণ্ডকে লেভেল-১ অপরাধ হিসেবে ধরা হয়েছে।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add