for Add

ব্যাটিংকে দায়ী করলেন মাহমুদুল্লাহ

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এ নিয়ে টি-টোয়েন্টিতে টানা সাত ম্যাচে হারল টাইগাররা।

গত এক মাসে শেষ ১০টি ম্যাচে বাংলাদেশ মাত্র দু’টিতে জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে দু’টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজ পাকিস্তানের কাছে পরাজিত হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, ‘আমি মনে করি, গত পাঁচ-ছয় মাস যাবত পেস এবং স্পিন উভয় বিভাগেই আমাদের বোলিং ইউনিট দারুণ করেছে। ব্যাটিং ইউনিটের ভাল করতে হবে।’

প্রথম ম্যাচে ৭ উইকেটে ১২৭ রান করেছিল বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ১০৮ রান করে টাইগাররা। এতে ব্যাটারদের হতাশার পারফরম্যান্স ফুটে উঠে।

তবে পাকিস্তানী ফখর জামানের ব্যাটিংয়ে এটাই প্রমাণিত হয়েছে, এটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল। কারণ ব্যাট হাতে ৫১ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে ১১ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় এনে দেন জামান।

ম্যাচের সেরা জামান বলেন, ‘গতকালের চেয়ে এটি ভাল উইকেট ছিল। আদর্শ উইকেট নয়, তবে গতকালের চেয়েও ভাল। যখনই আপনি আপনার দেশের বাইরে খেলবেন, ম্যাচ জয় গুরুত্বপূর্ণ। তৃতীয় ম্যাচেও আমরা জয়ের চেষ্টা করবো।’

শুরুটা ভাল না হলেও, শান্ত ও আফিফের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে পরের দিকে ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ করতে পারেনি বলে স্বীকার করেছেন মাহমুদুল্লাহ।

প্রথমে ব্যাট হাতে নেমে ২ ওভারের মধ্যে ওপেনারদ্বয়কে হারায় বাংলাদেশ। তখন দলের স্কোর ৫ রান। এরপর তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন শান্ত ও আফিফ। আর শেষের দিকে ডেথ ওভারে রান তুলতে পারেনি বাংলাদেশ। শেষ ৫ ওভারে মাত্র ২৩ রান তুলে টাইগারার। আর সেখানেই ম্যাচ হেরে গিয়েছিল টাইগাররা।

মাহমুদুল্লাহ বলেন, ‘আমরা ভাল শুরু করেছি, আফিফ ও শান্ত ভাল ব্যাটিং করেছে। আমি এবং শান্ত জুটি গড়ার চেষ্টা করেছি। কিন্তু শেষ কয়েক ওভারে আমরা নিজেদের মেলে ধরতে পারেনি।’ তিনি বলেন, এই ফরম্যাটে বড় স্কোর করতে হলে একজন ব্যাটারকে ১৫ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত।

মাহমুদুল্লাহ বলেন, ‘আমি মনে করি আমাদের মতো দলের জন্য ১৫তম ওভার পর্যন্ত সেট ব্যাটার দরকার, আমরা তা করিনি।’

আজও ফিল্ডাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ব্যক্তিগত ২৬ রানে ম্যাচ সেরা জামানের ক্যাচ ফেলেন সাইফ হাসান। শেষ পর্যন্ত অপরাজিত ৫৭ রান করেন জামান। আজ রিজওয়ানের ক্যাচ ফেলেন তাসকিন আহমেদ। দু’বারই বল হাতে ছিলেন লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
মাহমুদুল্লাহ মনে করেন, তারা সেরাটা দেয়ার চেষ্টা করছেন কিন্তু কোন কিছুই ঠিক-ঠাক হচ্ছে না।

তিনি বলেন, ‘অনুশীলনে অনেক চেষ্টা করছি। ক্যাচ অনুশীলনও করা হচ্ছে। সব কিছু ঠিকঠাক করছে কিন্তু সুযোগ মিস করছে।’

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add