for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ নভেম্বর ২০২১, শনিবার, ১৮:৫৬:২৪

প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আগামীকাল রোববার থেকে রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ শুরু হচ্ছে।
এবারের আসরে ৫০টি মিডিয়া হাউজ নকআউট পদ্ধতিতে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
আজ শনিবার সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা এসব তথ্য জানান। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার বলেন, সাংবাদিকতার জগতে ডিআরইউ বড় একটি প্ল্যাটফর্ম। পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দবোধ করছি। আমরা সারাবছরই বিভিন্নভাবে ডিআরইউ’র পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও প্রাণ-আরএফএল গ্রুপ ব্যাপকভাবে ডিআরইউ’র পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
Tags: আরএফএল, ডিআরইউ, প্রাণ, ফুটবল-টুর্নামেন্ট
For add
For add
For add
For add
for Add