for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ নভেম্বর ২০২১, শনিবার, ১৮:৫০:২৬

এসএসসি-৯৭|এইচএসসি-৯৯ নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপের দ্বিতীয় ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে সাঈদ হাসান কানন দল।
রাজধানীর শেফস টেবিল কোর্টসাইড মাঠে শুক্রবার টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে সাঈদ হাসান কানন দল গত আসরের রানার্সআপ রুম্মান বিন ওয়ালী সাব্বির দলকে ৩-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
বিজয়ী দলের মাসফিক চমৎকার ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন।
এর আগে সেমিফাইনালে সাঈদ হাসান কানন ১-০ গোলে মোনেম মুন্না দলকে পরাজিত করে।
অপর সেমিফাইনালে রুম্মান বিন ওয়ালী সাব্বির দল ২-১ গোলে হারায় আলফাজ আহমেদ দলকে।
Tags: চ্যাম্পিয়ন, ফুটসাল, রুম্মান বিন ওয়ালী সাব্বির, সাঈদ হাসান কানন
For add
For add
For add
For add
for Add