for Add

এক ম্যাচ আগেই সিরিজ হারল বাংলাদেশ

ব্যাটারদের ব্যর্থতায় এক ম্যাচ হাতে রেখেই সফরকারী পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৪ উইকেটে হেরেছিল টাইগাররা।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত। জবাবে ১১ বল বাকী রেখে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।

সিরিজে টিকে থাকার মিশনে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচেও টস জিতে ব্যাট হাতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচের মত আজও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও সাইফ হাসান।

২ ওভারের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন নাইম-সাইফ। নাইম ৮ বলে ২ ও সাইফ ১ বল খেলে শুন্য রান ফিরেন। পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদির বলে লেগ বিফোর হন সাইফ। নাইমকে শিকার করেন পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম। প্রথম ম্যাচে ১ রান করে করেছিলেন তারা।

৫ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে চাপে পড়া বাংলাদেশকে খেলায় ফেরান নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। দ্রুত রান তুলেছেন দু’জনে। পাওয়ার-প্লের সুবিধা কাজে লাগানোর লক্ষ্য ছিল শান্ত ও আফিফের। পুরোপুরি সফল না হলেও, পাওয়ার প্লেতে ৩৬ রান পায় বাংলাদেশ।

অষ্টম ওভারে বাংলাদেশের স্কোর হাফ-সেঞ্চুরিতে পৌঁছায়। তবে নবম ওভারের প্রথম বলে শান্ত-আফিফের জুটি ভাঙ্গেন পাকিস্তানের স্পিনার শাদাব খান। ১টি করে চার-ছক্কায় ২১ বলে ২০ রান করেন আফিফ। তৃতীয় উইকেটে ৩৭ বলে ৪৬ রান তুলেন শান্ত ও আফিফ।

আফিফের বিদায়ের পর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আরও একটি জুটি গড়ার চেষ্টা করেন শান্ত। ভাল শুরুর পরও বড় জুটি গড়তে পারেননি তারা। ১৩তম ওভারে মাহমুদুল্লাহর বিদায় ঘটে। পেসার হারিস রউফের বলে আউট হবার আগে ১টি চারে ১৫ বলে ১২ রান করেন মাহমুদুল্লাহ। শান্ত-মাহমুদুল্লাহ ২৭ বলে ২৮ রান যোগ করেন।

পরের ওভারে থামেন শান্তও। দারুণ খেলতে থাকা শান্তকে শিকার করেন শাদাব। নিজের বলে নিজেই দারুণ এক ক্যাচ নেন শাদাব। ৫টি চারে ৩৪ বলে ৪০ রান করেন শান্ত।

শান্তর ফিরে যাওয়ায় উইকেটে আসেন মাহেদি হাসান। আগের ম্যাচে ২০ বলে ৩০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে লড়াই করার পুজিঁ এনে দিয়েছিলেন মেহেদি। কিন্তু আজ ৮ বলে ৩ রানের বেশি করতে পারেননি তিনি। এতে ১৬তম ওভারে ৮৮ রানে ৬ উইকেট পতনে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।

ক্রিজে বাংলাদেশের পক্ষে স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন নুরুল হাসান। আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ১১ রানের বেশি করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। আমিনুল ইসলাম বিপ্লব ৮ ও তাসকিন আহমেদ ২ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের আফ্রিদি ১৫ রানে ও শাদাব ২২ রানে ২টি করে উইকেট নেন।

সিরিজ জয় নিশ্চিত করতে ১০৯ রানের সহজ টার্গেট পায় পাকিস্তান। সেই লক্ষে স্পিনার মেহেদির করা ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মারেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

পরের ওভারে পেসার তাসকিনকেও বাউন্ডারি হাকান রিজওয়ান। তবে তৃতীয় ওভারে বাংলাদেশকে উইকেট শিকারের আনন্দে মাতান পেসার মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে বোল্ড করেন ফিজ। এ ম্যাচে ৫ বলে ১ রান করা বাবর প্রথমটিতে তাসকিনের বলে বোল্ড হয়েছিলেন।

শুরুতেই অধিনায়ককে হারানোর পর সতর্ক হয়ে পড়েন রিজওয়ান ও তিন নম্বরে নামা ফখর জামান। তাদের সতর্কতায় পাওয়ার প্লেতে ২৭ রান পায় পাকিস্তান। ১০ ওভার শেষে রান ৫০।

এরপর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন রিজওয়ান ও জামান। তবে ১২তম ওভারে জীবন পান জামান। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে বল উড়িয়ে মারতে গিয়ে আকাশে বল তুলে দেন জামান। ডিপ উইকেটে ক্যাচ নেয়ার সুযোগ পেয়েও সেটি হাতছাড়া করেন সাইফ। বলও চলে যায় সীমানায়। তখন ব্যক্তিগত ২৬ রানে ছিলেন জামান।

জীবন পেয়ে আর পেছনে ফিরে তাকাননি জামান। ৪০তম বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন জামান।

হাফ-সেঞ্চুরি পাওয়া জামানের সাথে ম্যাচ শেষ করার পথেই ছিলেন রিজওয়ান। কিন্তু দলীয় ৯৭ রানে রিজওয়ানকে শিকার করেন বিপ্লব।
এবার ক্যাচ মিস করেননি সাইফ। ৪টি চারে ৪৫ বলে ৩৯ রান করে আউট হন রিজওয়ান। দ্বিতীয় উইকেটে রিজওয়ান-জামান ৭৮ বলে ৮৫ রান তুলেন।

রিজওয়ানের বিদায়ে উইকেটে আসেন হায়দার আলী। তখন জয়ের জন্য ২৭ বলে ১২ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। সেই কাজটুকু বিপদ ছাড়াই সারেন জামান ও হায়দার। ৫১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন জামান। ৬ রানে অপরাজিত থাকেন হায়দার।

আগামী ২২ নভেম্বর সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

স্কোর কার্ড : টস-বাংলাদেশ

বাংলাদেশ ইনিংস :
মোহাম্মদ নাইম ক জামান ব ওয়াসিম ২
সাইফ হাসান এলবিডব্লু ব আফ্রিদি ০
নাজমুল হোসেন শান্ত ক এন্ড ব শাদাব ৪০
আফিফ ক রিজওয়ান ব শাদাব ২০
মাহমুদুল্লাহ রিয়াদ ক রিজওয়ান ব রউফ ১২
নুরুল হাসান ক রিজওয়ান ব আফ্রিদি ১১
মাহেদি হাসান ক এন্ড ব নাওয়াজ ৩
আমিনুল ইসলাম অপরাজিত ৮
তাসকিন আহমেদ অপরাজিত ২
অতিরিক্ত (লে বা-৮, ও-২) ১০
মোট (৭ উইকেট, ২০ ওভার) ১০৮

উইকেট পতন : ১/১ (সাইফ), ২/৫ (নাইম), ৩/৫১ (আফিফ), ৪/৭৯ (মাহমুদুল্লাহ), ৫/৮২ (শান্ত), ৬/৮৮ (মাহেদি), ৭/১০২ (নুরুল)।

পাকিস্তান বোলিং :
আফ্রিদি : ৪-০-১৫-২,
ওয়াসিম : ৩-০-৯-১,
মালিক : ২-০-১৬-০,
রউফ : ৩-০-১৩-১,
শাদাব : ৪-০-২২-২ (ও-২),
নাওয়াজ : ৪-০-২৫-১।

পাকিস্তান ব্যাটিং :
রিজওয়ান ক সাইফ ব বিপ্লব ৩৯
বাবর বোল্ড ব মুস্তাফিজ ১
জামান অপরাজিত ৫৭
হায়দার অপরাজিত ৬
অতিরিক্ত (লে বা-২, ও-৪) ৬
মোট (২ উইকেট, ১৮.১ ওভার) ১০৯

উইকেট পতন : ১/১২ (বাবর), ২/৯৭ (রিজওয়ান)।

বাংলাদেশ বোলিং :
মাহেদি : ৪-০-২৩-০,
তাসকিন : ৪-০-২২-০,
মুস্তাফিজ : ২.১-০-১২-১ (ও-১),
শরিফুল : ১.৫-০-১০-০,
আমিনুল : ৪-০-৩০-১ (ও-১),
শান্ত : ১-০-৩-০ (ও-১),
আফিফ : ১-০-৬-০,
সাইফ : ০.১-০-১-০।

ফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : ফখর জামান(পাকিস্তান)।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

Tags: , , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add