for Add
বাসস : ২০ নভেম্বর ২০২১, শনিবার, ১৭:০৬:৫৩

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানার কবলে পড়লো বাংলাদেশ ক্রিকেট দল।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, ম্যাচের দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করে বাংলাদেশ দল।
যে কারণে অধিনায়কসহ দলের সকল খেলোয়াড়কে তাদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির নিয়মে ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add