for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ নভেম্বর ২০২১, শনিবার, ১৬:৩৫:৩৯

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছে সফরকারী পাকিস্তান। এর ফলে প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও বাবর আজমকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়ে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলা একাদশে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন হয়েছে। প্রথম ম্যাচের সেরা ডান-হাতি পেসার হাসান আলীর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদি।
গতকাল শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add