for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার, ১৫:৪৭:১১

হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে করোনাকালে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় গ্যালারিতে বসে ক্রীড়ামোদীদের ম্যাচ উপভোগের সুযোগ ছিল না।
তবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে সে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ফলে ২০ মাস পর মিরপুরে দর্শকের ঢল নেমেছিল। মাঠে দর্শক ফিরলেও রানে ফিরতে পারেননি স্বাগতিক দলের ব্যাটাররা। যে কারণে টাইগারদের খেলায় ক্রিকেট ভক্তদের মন জয় করতে পারেনি।
বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশ ব্যাট করতে নেমে সেই পুরনো চেহারায়ই উঠেছে।
মাঠে খেলা গড়ানোর পর থেকেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা। যদিও সেই ধারাবাহিকতা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
ভাগ্য ভাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ মুহূর্তে তারুণ্যনির্ভর দল নিয়ে সম্মানজনক রান তুলতে সক্ষম হয়েছে।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add