for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার, ১৪:১৮:১৫

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতেছে স্বাগতিক বাংলাদেশ।
হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সফরকারী পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
তবে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তান ছিল দু প্রান্তে। সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে পাকিস্তান সেমিফাইনাল বিদায় নিয়েছে।
বিপররীতে সুপার টুয়েলভের একটি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।
উল্লেখ্য পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে এক জয় ছাড়া অবশিষ্ট ১১টি ম্যাচই হেরেছে পাকিস্তানের কাছে।
দেখা যাক উজ্জীবিত পাকিস্তানের মুখোমুখি তারুণ্যনির্ভর বাংলাদেশ আজ কতটা নিজেদের মেলে ধরতে পারে। কেননা অধিনায়ক মাহমুদুল্লাহ ছাড়া বর্তমান দলে তেমন অভিজ্ঞ খেলোয়াড় নেই বললেই চলে।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add