for Add

জয় দিয়ে সিরিজ শুরু করতে চান মাহমুদুল্লাহ

টি-টােয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

তিনি বলেন, বিশ্বের যে কোন প্রান্তে যে কোন কন্ডিশনে ভাল করতে বাংলাদেশ দলের জন্য অনুপ্রেরণা খুবই গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে টাইগার অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্ট বিশ্বকাপে বাংলাদেশ দলের ভাল করার বিষয়টি ছিল খুবই প্রত্যাশিত। তবে আমরা সেটি পুরণে ব্যর্থ হয়েছি। আমার বিশ্বাস বাংলাদেশ দলের জন্য ভাল শুরুটা সব সময় গুরুত্বপূর্ণ। তাই পুরো সিরিজে অনুপ্রাণিত হতে ভাল একটি সুচনার অপেক্ষায় আছি আমরা।’

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সম্পূর্ণ নতুন ভাবে এই সিরিজ শুরু করতে চায় টিম বাংলাদেশ। বিশ্বকাপ আসরের সুপার টুয়েলভ পর্বে কোন ম্যাচে জয় না পাওয়া দল থেকে ছয়জন খেলোয়াড় এবারের সিরিজের জন্য গঠিত দলে ডাক পেয়েছেন। সেই সঙ্গে ডাক পেয়েছে নবাগত চার ক্রিকেটার।

দলটি বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে পরাজয়ের স্বাদ নিয়েছে। যে কারণে মুলপর্বে খেলার সুযোগ হুমকিতে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভ পর্বে খেলার সুযোগ লাভ করে টাইগাররা।

দীর্ঘ সময় পর দেশের তিন শীর্ষ তারকাকে ছাড়া সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও তামিম ইকবাল ইনজুরির কারণে দলে নেই। আর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে বিশ্রামে পাঠানো হয়েছে। দলের মধ্যে সিনিয়র খেলোয়াড় হিসেবে টিকে আছেন রিয়াদ। বিশ্বকাপে ব্যর্থতা সত্বেও তার হাতেই রয়েছে দলীয় নেতৃত্ব।

বিশ্বকাপ দলে অংশ নেয়া লিটন দাস, সৌম্য সরকার এবং রুবেল হোসনকে স্কোয়াডে রাখা হয়নি। আর পিঠের ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অল রাউন্ডার সাইফুদ্দিন।
এর বাইরে পুনরায় দলভুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। এই ফর্মেটে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী ও পেসার শহিদুল ইসলাম।

বিশ্বকাপের ব্যর্থতার পর দলে সামান্য কিছু পরিবর্তন প্রত্যাশিত হলেও এভাবে বড় রদবদল প্রত্যাশিত ছিল না। রিয়াদ বলেন, এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে কথা বলার ইচ্ছে নেই তার। এখন তার পুরো মনোযোগ টি-টোয়েন্টি সিরিজে। নতুন ডাক পাওয়া ক্রিকেটাররা ভাল খেলে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছেন উল্লেখ করে মাহমুদুল্লাহ বলেন,‘ আমরা এখন শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজের প্রতি মনোযোগী। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ভাল খেলা। বিশ্বকাপের ঘটনা এখন অতীত। সেটি নিয়ে কথা বললে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা ইতিবাচক থাকতে চাই। এখনো সিরিজটি যথেস্ট চ্যালেঞ্জিং। কারণ এই মুহূর্তে পাকিস্তান হচ্ছে বিশ্ব সেরা দলগুলোর একটি।

আমাদের মত তারুণ্য নির্ভর দলের জন্য এটি সব সময় চ্যালেঞ্জিং। তবে আমার ধারণা টি-টোয়েন্টি এমন একটি খেলা, যেখানে পূর্ণ শক্তির দল নিয়েও আপনি জয়লাভ করতে পারবেন না। দল যেমনই হোক নির্ধারিত দিনে আপনাকে ভাল খেলতে হবে। আমি ভাল কিছু প্রত্যাশা করছি।’

প্রথম পাওয়ার প্লেতে উইকেট নেয়ার অভ্যাস গড়ে উঠা পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন,‘ এই মুহূর্তে এই ফর্মেটে শাহিন আফ্রিদি সম্ভবত সেরা। বিষয়টি নিয়ে আমরা সচেতন। তাকে মোকাবেলার জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে।’

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add