for Add

আইসিসির ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান গাঙ্গুলী

অনিল কুম্বলের জায়গায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ বিভাগে ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনবার করে তিন বছরের মেয়াদে মোট ন’বছর ধরে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন ভারতের সাবেক অধিনায়ক কুম্বলে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিবৃতিতে আইসিসির চেয়ারম্যান জর্জ বার্কলি বলেন, ‘সৌরভকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরবর্তী প্রশাসক হিসেব তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের সিদ্ধান্তগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

গত নয় বছরে অসামান্য নেতৃত্বের জন্য আমি অনিলকে ধন্যবাদ জানাতে চাই। ডিআরএসের আরো নিয়মিত ও ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক খেলার উন্নতি করা এবং সন্দেহজনক বোলিং অ্যাকশনের সমাধানের জন্য একটি শক্তিশালী প্রক্রিয়াসহ বিভিন্ন কাজে অসাধারণ নেতৃত্ব দেওয়ায়।’

২০১২ সালে প্রথমবার আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের স্থলাভিষিক্ত হয়েছিলেন কুম্বলে। নয় বছর আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কুম্বলে। ২০১২ সালের পর ২০১৬ সালে পুনরায় পুনর্নিয়োগ করা হয় তাকে। আর ২০১৯ সালে তৃতীয়বারের মত আবারো চেয়ারম্যান হন কুম্বলে।

১৯৯২ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন গাঙ্গুলী। এরপর ১৯৯৬ সালে প্রথম টেস্ট খেলেন তিনি। দেশের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ানডে খেলেছেন গাঙ্গুলী। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৫ সালে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হন তিনি। আর ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইর সভাপতি হন গাঙ্গুলী।

Tags: , , , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add