for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ নভেম্বর ২০২১, বুধবার, ২১:২৬:৫৯

টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মাঠে গড়াচ্ছে। এ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ বুধবার (বিসিবি) টিকিটের মূল্য ঘোষণা করেছে।
বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্ডারে টিকেট বিক্রি শুরু হবে।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। টিকিট বাকি থাকলে ম্যাচের দিন ওই কাউন্টারেই টিকিট পাওয়া যাবে। ১৮ বছরের বেশি বয়সীদের স্টেডিয়ামে ঢুকতে অবশ্যই কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে। স্টেডিয়ামে প্রবেশকালে ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
উল্লেখ্য ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পর ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ৪ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় এসেছিল পাকিস্তান। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান জয় পায় ১-০ ব্যবধানে।
তবে ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নেয় ৩-০ ব্যবধানে। আর এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজিও জিতেছিল বাংলাদেশ। পরবর্তীতে ২০১৬ সালে এশিয়া কাপ খেলতে ঢাকায় এসেছিল পাকিস্তান।
টিকিটের মূল্য নিম্নরূপ
গ্র্যান্ডস্ট্যান্ড: ১০০০ টাকা
ভিআইপি: ৫০০ টাকা
ক্লাব হাউজ: ৩০০ টাকা
উত্তর-দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা
পূর্ব গ্যালারি: ১০০ টাকা করে
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add