for Add

ফাউলের ছড়াছড়ি, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ গোলশূন্য

ছন্দময় ফুটবলের দেখা মিলল বটে। তবে তা কদাচিৎ। বরং শারীরিক শক্তি প্রদর্শন যেন হয়ে উঠল মুখ্য! একের পর এক ফাউলের কারণে উত্তপ্ত হওয়া লড়াইয়ে গোলের সুযোগ তৈরি হলো গুটিকয়েক। সেগুলো কাজে লাগাতে পারল না কোনো দল। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।

বুধবার সান হুয়ানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

আগামী ২০২২ কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। তাদের সঙ্গী হতে হলে এই ম্যাচে জিততে হতো আর্জেন্টিনাকে। কিন্তু পূর্ণ পয়েন্ট না পাওয়ায় তাদেরকে থাকতে হচ্ছে অপেক্ষায়।

গোটা ম্যাচে ফাউল হয়েছে ৪২টি। দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। স্বাগতিক আর্জেন্টিনার চার ও সফরকারী ব্রাজিলের তিন ফুটবলারকে হলুদ কার্ড দেখান রেফারি। লাল কার্ডের দেখাও মিলতে পারত। প্রথমার্ধে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির কনুইয়ের আঘাতে রক্তাক্ত হন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা। তবে মাঠে রেফারি দেননি কোনো কার্ড। পরবর্তীতে ভিএআরেও আসেনি তার সিদ্ধান্তের পরিবর্তন।

ঊরুর চোটের কারণে খেলতে পারেননি পিএসজির ফরোয়ার্ড নেইমার। তার অনুপস্থিতিতে বেশ ভুগেছে ব্রাজিল। নেইমারের ক্লাব সতীর্থ লিওনেল মেসি অবশ্য পুরোটা সময় খেলেন আর্জেন্টিনার জার্সিতে। কিন্তু চেনা ছন্দে পাওয়া যায়নি তাকে।

বল দখলে কিছুটা এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৫৬ শতাংশ সময়ে বল পায়ে রাখে তারা। দুই দলই গোলমুখে নেয় নয়টি করে শট। আর্জেন্টিনার তিনটি শট লক্ষ্যে থাকার বিপরীতে ব্রাজিল লক্ষ্যে রাখে দুটি।

১৭তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে সুযোগ নষ্ট করেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ৭০তম মিনিটে ফাঁকায় বল পেয়েও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বরাবর শট নেন তিনি। এর দশ মিনিট আগে ফ্রেদের দূরপাল্লার শট ক্রসবারে বাধা পেলে গোলবঞ্চিত হয় সেলেসাওরা।

নির্ধারিত সময়ের শেষদিকে আর্জেন্টিনাকে জেতানোর সুযোগ পেয়েছিলেন মেসি। তবে ম্যাচের স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেননি। ডি-বক্সে ঢুকে তিনি যে নিচু শট নেন, তা দ্বিতীয়বারের চেষ্টায় লুফে নেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।

১৩ ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অর্জন ৩৫ পয়েন্ট। তিতের দল রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের মতো বাছাইয়ে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add