for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার, ২৩:৫৪:০৫

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে টুর্নামেন্ট আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মালদ্বীপের মুখোমুখি হচ্ছে। বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে।
সাফ চ্যাম্পিয়নশিপের ৩৭ দিন পর ফের দল দুটি পরস্পরের মোকাবিলা করতে যাচ্ছে। এ ম্যাচে বাংলাদেশ পূর্ণ পয়েন্ট না পেলে বিদায় ঘণ্টা বেজে যাবে। যদিও মালদ্বীপ ঠিক ৩৭ দিন আগে সাফে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে।
এর আগে বাংলাদেশ এ আসরের প্রথম ম্যাচে ১-০ গোলে এগিয়ে থাকলেও সিসেলসের সাথে ১-১ গোলে ড্র করে। কাজেই টুর্নামেন্টে টিকে থাকতে মালদ্বীপ ও স্বাগতিক লঙ্কার বিপক্ষে শেষ দুই ম্যাচে জিততে হবে।
শ্রীলঙ্কা অবশ্য প্রথম ম্যাচে ৪ গোলে পিছিয়ে থেকেও মালদ্বীপের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছে ঘরের মাঠে।
For add
For add
For add
For add
for Add