for Add

বিশ্বকাপ বাছাইপর্বের থেকে ছিটকে গেলেন চিয়েলিনি

ইনজুরির কারণে সুইজারল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইতালিয়ান অধিনায়ক গিওর্গিও চিয়েলিনি।

ইতোমধ্যেই চিয়েলিনি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে গেছেন বলে ইতালিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট এখনো নিশ্চিত হয়নি ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের। সে কারণেই শেষ দুটি ম্যাচ আজ্জুরিদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

শুক্রবার রোমে সুইসদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে চিয়েলিনির অনুপস্থিতি নিয়ে ইতালিয়ান শিবিরে দু:শ্চিন্তা দেখা দিয়েছে। দুই দলই সমান ১৪ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ-সি’র শীর্ষে রয়েছে ইতালি। উভয় দলের হাতেই আর মাত্র দুই ম্যাচ বাকি রয়েছে।

আগামী বছর নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য বাছাইপর্বের এই গ্রুপ থেকে এই দুটি দলই বাকি তিন দলকে পিছনে ফেলে নিজেদের যোগ্য প্রমাণ করেছে। শেষ ম্যাচে সোমবার উইন্সডর পার্কে নর্দান আয়ারল্যান্ডের মোকাবেলা করবে ইতালি, অন্যদিকে বুলগেরিয়াকে আতিথ্য দিবে সুইজারল্যান্ড।

আজ্জুরি কোচ রবার্তো মানচিনি ইনজুরির কারণে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ইউরো ২০২০’র দুই সেরা খেলোয়াড় চিয়েলিনি ও সেন্টার ফরোয়ার্ড সিরো ইমোবিলেকে হারিয়েছেন। ইন্টার মিলানের তারকা মিডফিল্ডার নিকোলো বারেলাকে নিয়েও শঙ্কায় রয়েছেন মানচিনি।

ইতোমধ্যেই রোমার দুই ইনজুরি আক্রান্ত মিডফিল্ডার লোরেঞ্জো পেলেগ্রিনি ও নিকোলো জানিয়োলোর পরিবর্তে দলে ডাকা হয়েছে ল্যাজিওর ডানিলো কাতালদি ও আটালান্টার মাত্তেও পেসিনাকে। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন কাতালদি। অন্যদিকে প্রায় একমাস বিশ্রামে থাকার পর মাত্রই দলে ফিরেছেন পেসিনা।

২৪ বছর বয়সী পেসিনা শনিবার সিরি-এ লিগে কালিয়ারির বিপক্ষে আটালান্টার হয়ে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে স্টপেজ টাইমে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন। অক্টোবরের শুরুতে এসি মিলানের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে কাফ ইনজুরিতে পড়ার পর এটি ছিল পেসিনার প্রথম ম্যাচ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add